× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ

ACP
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ

ব্যাংকাসুরেন্সের মাধ্যমে গ্রাহকদের বীমা সেবা দেওয়ার স্বীকৃতিস্বরূপ ব্যাংকের কর্মকর্তাদের স্বীকৃতি প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি (ইবিএল) ও মেটলাইফ বাংলাদেশ। সম্প্রতি, ‘ব্যাংকাস্যুরেন্স অ্যাওয়ার্ডস নাইট অ্যান্ড কিক-অফ ২০২৬’ শীর্ষক এক অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়।

উল্লেখ্য, মেটলাইফ বাংলাদেশের অন্যতম ব্যাংকাস্যুরেন্স পার্টনার ইবিএল। গ্রাহকদের মাঝে বীমা সমাধান পৌঁছে দিতে ইবিএল-এর যেসব কর্মকর্তা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের সাফল্য উদযাপন করতেই আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

স্বীকৃতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ইবিএল-এর ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার বলেন, “দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে গ্রাহকদের পূর্ণাঙ্গ আর্থিক সমাধান প্রদানে ইবিএল প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষায় বীমা সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেটলাইফের সাথে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকেরা তাদের ভবিষ্যতের সুরক্ষা নিয়ে আত্মবিশ্বাসী হতে পারবেন।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ইবিএল-এর সাথে ব্যাংকাস্যুরেন্সের এ সফল পথচলা উদযাপন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দেশজুড়ে ইবিএল-এর শক্তিশালী উপস্থিতি রয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা এখন সহজেই নির্ভরযোগ্য বীমা সেবাগুলো গ্রহণ করতে পারছেন, যা তাদের ব্যক্তিগত সুরক্ষা ও আর্থিক সক্ষমতা নিশ্চিতে ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকাস্যুরেন্সের যাত্রাকে আরও সুদৃঢ় করার এবং ২০২৬ সালে নতুন মাইলফলক অর্জনের অঙ্গীকার ব্যক্ত করা হয়। ইবিএল-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার; এবং ইভিপি ও হেড অব ওয়েলথ অ্যান্ড লায়াবিলিটি শারমিন আতিক। মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ; এএমডি ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী এবং ডিরেক্টর ও হেড অব ব্যাংকাস্যুরেন্স সাবরিনা আরিফীন।


এ ক্যটাগরির আরো খবর..