× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দিনের শুরুতেই দেখে নিন আপনার রাশিফল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

পৃথক পৃথক রাশি ভেদে রাশিফলও ভিন্ন হয়। মোট ১২ টি রাশি রয়েছে। আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দিনের শুরুতেই দেখে নিন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের  কেমন কাটবে আপনার গোটা দিন।

মেষঃ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটান। আজকের দিনে আপনি বাড়ি থেকে ভালো মেজাজে বেরোলেও, কেউ আপনার মূল্যবান জিনিস ছিনিয়ে নেওয়ায় আপনার মুড খারাপ হয়ে যাবে। পরিচিত মানুষদের থেকে কাজের সন্ধান পাবেন। আজকের দিনে অন্যের আকর্ষণ কেড়ে নিতে পারবেন আপনি।

বৃষঃ কোনখাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে বিবেচনা করে নেবেন। কাজের জায়গায় সুন্দর দিন হতে চলেছে। খারাপ নয়, নিজের সম্পর্কে ভাল ভাবতে শিখুন। অন্যদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটানো, দেরী করে বাড়ি ফেরা আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা ডেকে আনবে।

মিথুনঃ বাচ্চাদের থেকে কিছু অবাককর খবর পেতে পারেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থ থাকবে। ভালোবাসার মানুষের সঙ্গে রোম্যান্টিক কিছু প্ল্যান করুন। প্রেমের মানে বুঝতে পারবেন। সময় পেলে শরীর চর্চা করুন।

কর্কটঃ দূরের আত্মীয়র থেকে পাওয়া সংবাদে পরিবারে একরাশ খুশির মুহূর্ত নেমে আসবে। সময়ের গুরুত্ব বুঝতে শিখুন। পাওনাদারকে তাঁর প্রাপ্য অর্থ ফেরত দিয়ে আর্থিক দিক থেক দুর্বল হয়ে যেতে পারেন। কাজের জায়গায় ভালো সময় অনুভব করবেন।

সিংহঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলাই শ্রেয়। মনের হতাশা কাটিয়ে সুন্দরভাবে বাঁচতে শিখুন। আজকের দিনে পছন্দের গান শুনে বা বই পড়ে সময় কাটাতে পারেন। আজ এই রাশির ব্যক্তিরা তাদের বিপরীত লিঙ্গের ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হবেন। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত নিজের কাজ করে যান।

কন্যাঃ আজকের দিনে জমিতে বিনিয়োগ করতে পারেন। ফাঁকা সময়ে ফেলে রাখা অফিসের কাজ করতে হবে। বাচ্চাদের সঙ্গে সুন্দর সময় কাটান। চারপাশের মানুষ আপনার প্রশংসা করবেন।

তুলাঃ পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারেন। কোন ছোটখাটো পিকনিকের আয়োজন করতে পারেন। কাজের জায়গায় পুরনো কাজের প্রশংসা পাবেন। পার্কে ভ্রমণের সময় কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাতে আপনার মেজাজ বিগরে যেতে পারে। ব্যবসায়ীরা অভিজ্ঞ ব্যক্তির থেকে পরামর্শ নিন।

বৃশ্চিকঃ বাড়িতে আজকের দিকে অনেক অতিথির আগমন ঘটতে পারে। বিদেশের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বুঝে শুনে অর্থ বিনিয়োগ করা উচিত, নাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ইন্টারভিউ দেওয়ার জন্য শুভ দিন। প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকবেন আজ সারাটা দিন।

ধনুঃ অর্থ সঞ্চয় এবং উপার্জনের কষ্টটা আজকে আপনি বুঝতে পারবেন। ফাঁকা সময়ে পরিবারের ছোট সদস্যের সঙ্গে সময় কাটান। নিজের মনের চঞ্চলতার প্রকাশ না ঘটিয়ে, মনকে শান্ত রাখুন। আজ এই রাশির ব্যক্তিদের অনেক বন্ধু হবে।

মকরঃ ঋণ নেওয়ার বিষয়ে দীর্ঘদিনের পরিকল্পনা করে, আজকে ঋণ নিতে পারেন। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটান। ভালোবাসার মানুষের মনের কথা বুঝতে পারবেন। যারা আপনাকে সাহায্য করতে চায়, তাদের গুরুত্বহীনভাবে দেখবেন না।

কুম্ভঃ আপনার বিপরীত লিঙ্গের ব্যক্তির থেকে ব্যবসায় অনেক সুবিধা পাবেন। সকলের থেকে দূরে গিয়ে একা সময় কাটাতে পছন্দ করবেন। পরিবারের সকলের চাহিদা মত কাজ করুন। ভালোবাসার মানুষের সঙ্গে ভ্রমণের ক্ষেত্রে ঝগড়া এড়িয়ে চলুন।

মীনঃ প্রচুর অর্থ ব্যয় করে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। কাজ সঠিক সময়ে শেষ করে দ্রুত বাড়ি ফিরে আসুন। আজকের দিনে আপনার মুখে সর্বদা হাসি লেগে থাকবে। বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..