আজ শনিবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ শনিবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
শনিবারের রাশিফল Saturday's horoscope ভবিষ্যদ্বাণী জেনে নিন

আজ শনিবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

মেষ রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। দিনের শুরুতেই আজ আপনি কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। যার রেশ সারাদিন ধরে বজায় থাকবে। আপনি আজ কোনো সমস্যার সম্মুখীন হলেও দ্রুত সেটিকে সমাধান করে ফেলতে পারবেন। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য দরিদ্রদের খাবার প্রদান করুন।

বৃষ রাশি: পরিবারের কিছু সদস্যের ঈর্ষণীয় আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। তবে, আপনি মাথা ঠান্ডা রাখুন। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আত্মীয় অথবা বন্ধুদের কাছ থেকে আজ আপনি অপ্রত্যাশিতভাবে উপহার পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোনো নতুন ধারণা পরীক্ষামূলক ভাবে প্রয়োগের পক্ষে এই দিনটি ভালো। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য খাওয়ার সময়ে রুপোর থালা-চামচ ব্যবহার করুন।

মিথুন রাশি: কোনো কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আজ আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। বন্ধুদের কাছ থেকে আজ আপনি আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু ভালো পরামর্শ পাবেন। আপনি আজ পেটের সমস্যায় ভুগতে পারেন। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। এই রাশির কিছু জাতক-জাতিকা আজ চাকরি পেতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালবাসার মানুষটির সাথে দেখা করতে যাওয়ার আগে মিছরি এবং জল খান।

কর্কট রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সন্তানদের স্বাস্থ্যের প্রতি আজ অবশ্যই নজর দিন। প্রতিটি কাজ আজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করুন। এর ফলে আপনি কিছুটা অবসর সময় পাবেন। কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য নিজের চরিত্রকে সবসময় কলঙ্কমুক্ত রাখুন।

সিংহ রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকলেও ক্লান্ত হয়ে পড়বেন না। আজ আপনি কিছুটা সময় বের করে নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করতে পারেন। অর্ধাঙ্গিনীর সাথে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ প্রেমের জীবনকে সুখকর করে তুলতে শিবলিঙ্গে মাথায় দুধ বা দই কিংবা ঘোল ঢালুন।

কন্যা রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন। আজ কোনো সন্দেহজনক জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না। যাঁরা তাঁদের ভালোবাসার মানুষটির সাথে ছুটি কাটাচ্ছেন তাঁরা কিছু ভালো স্মৃতি উপহার পাবেন। পুরোনো বন্ধুদের সাথে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। যার ফলে কিছু পুরোনো স্মৃতির রোমন্থনও ঘটতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য দরিদ্র ব্যক্তিদের উদ্দেশ্যে হলুদ রঙের মিষ্টি বিতরণ করুন।

তুলা রাশি: আপনি আজ কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। কোনো নতুন আর্থিক চুক্তি আজ সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হতে পারেন। প্রত্যেকের সাথে আজ স্পষ্টভাবে কথা বলুন। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ ফটোগ্রাফির প্রতি আকৃষ্ট হবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ সাংসারিক জীবন সুখের করে তুলতে প্রতিদিন বিশুদ্ধ মধু সেবন করুন।

বৃশ্চিক রাশি: আপনি আজ এমন কোনো জিনিস কিনতে পারেন যেটির দাম ভবিষ্যতে বাড়তে পারে। আজ নিজে থেকে কোনো তর্কে জড়িয়ে পড়বেন না। এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি সতর্ক হতে হবে। আপনি আজ কোনো আধ্যাত্মিক কাজে কিছুটা সময় অতিবাহিত করবেন এবং একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদও লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্যে কাটলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। প্রিয়জনদের সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ পারিবারিক জীবনে সুখ এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য গৃহদেবতার সোনার বা ব্রোঞ্জের মূর্তি কোনো ধর্মীয় স্থানে অর্পণ করুন।

ধনু রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন। তাহলে আপনি লাভবান হতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। পাশাপাশি, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি সতর্ক হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দান করুন।

মকর রাশি: আজ আপনি কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। কোনো নতুন আর্থিক চুক্তি সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আজ আপনি লাভবান হতে পারবেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জন্য দিনটি খুব একটা ভালো নয়। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনার কোনো পরিকল্পনা ব্যাহত হতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ প্রেমের জীবন সুখকর করে তুলতে সঙ্কটমোচন হনুমান অষ্টক পাঠ করুন।

কুম্ভ রাশি: আপনি আজ কোনো খেলাধূলার প্রতি আকৃষ্ট হতে পারেন। পরিবারের কোনো সদস্য আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হবেন। তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ পারিবারিক জীবন সুখকর করে তুলতে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। কারণ, মদ্যপান মঙ্গলের ওপর কুপ্রভাব ফেলে।

মীন রাশি: কোনো পুরোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে মাথা ঠান্ডা রেখে বিষয়টিকে সমাধানের চেষ্টা করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। কিন্তু, সেই সময়ে আপনি কোনো বহু প্রতীক্ষিত কাজ করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলি করার জন্য সময় পাবেন না। আজকের দিনটি ব্যস্ততার মধ্যে কাটলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। অর্ধাঙ্গিনীর সাথে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ জীবনে সুখী থাকার লক্ষ্যে কোনো ছাত্র, শিক্ষক অথবা ছোট বাচ্চার উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।