আজ শনিবারের রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায় জেনে নিন

আজ শনিবারের রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায় জেনে নিন
শনিবারের রাশিফল Saturday's horoscope ভবিষ্যদ্বাণী জেনে নিন

আজ শনিবারের রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায় জেনে নিন । চন্দ্র আজ সারা দিন সিংহ রাশিতে গোচর করার পর রাতের বেলা কন্যা রাশিতে প্রবেশ করবে। আবার আজ পূর্বাফাল্গুনী নক্ষত্রের প্রভাব থাকবে। গ্রহগতির এমন দশায় কোন রাশির লাভ, কাদের ক্ষতি, তা বিস্তারিত জেনে নিন আজকের রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায় জেনে নিন।

মেষ রাশিফল (Aries Horoscope)​​মেষ রাশির জাতকদের আজকের দিনটি লাভজনক প্রমাণিত হবে। ব্যবসায় প্রতিযোগিতা কমবে, যার পূর্ণ লাভ তুলতে পারবেন এই রাশির জাতকরা। চাকরিজীবীরা অতিরিক্ত কাজের কারণে অস্বস্তি অনুভব করবেন ও রেগে থাকবেন। দুপুর পর্যন্ত কাজে গাম্ভীর্ষ বজায় থাকবে। তবে এর পর শখ পুরো করার ইচ্ছায় কাজে মনোনিবেশ করতে পারবেন না। তা সত্ত্বেও আর্থিক পরিস্থিতি ক্রমাগত উন্নত হতে থাকবে। সহজেই নিজের ইচ্ছাপূরণ করতে পারবেন এই রাশির জাতক। লোক দেখানোর স্বভাবের কারণে ক্ষমতার চেয়ে বেশি ব্যয় করেবন, যার ফলে বাজেট প্রভাবিত হবে। ঘরে শান্তি বজায় থাকবে।

ভাগ্য পক্ষে রাখার উপায় : আজ ৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। হলুদ কাপড়ে ছোলার ডাল ও গুড় বেঁধে বিষ্ণু মন্দিরে নিবেদন করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​:  বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত ব্যয়বহুল। তবে আকস্মিক অর্থ লাভের ফলে অপ্রয়োজনীয় ব্য়য় হবে না। সামাজিক কাজে রুচি নেওয়ার ফলে পারিবারিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। সহকর্মীর সঙ্গে সামঞ্জস্যের অভাবের কারণে ব্যবসায়িক গতিবিধি প্রভাবিত হবে, তবে তা সত্ত্বেও ভারসাম্য বজায় থাকবে। কোনও মাধ্যমে সঠির পরিমাণে আয় করতে পারবেন। পারিবারিক বস্তুর কেনাকাটার ফলে বাড়ির সুখ-সুবিধায় ব্যয় হবে। বাড়িতে অতিথি আগমনের ফলে ব্যস্ততা থাকবে। ভবিষ্যৎ সম্পর্কে বড়সড় পথপ্রদর্শন লাভ করবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। প্রতিদিন সকালে সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​:  মিথুন রাশির জাতকদের স্বভাব রুক্ষ থাকবে। বাড়ি বা বাড়ির বাইরে নিজের জেদের আগে কারও কথা শুনবেন না। এর ফলে পরিবারের পাশাপাশি অন্য সদস্যদেরও সমস্যায় ফেলে দেবেন আপনারা। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো বা মর্জিমাফিক করার জন্য লাভের পরিমাণ কমে যেতে পারে। এ সময়ে আর্থিক লেনদেনের কোনও কাজ করবেন না। প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শের পর কোনও আর্থিক কাজ করুন। নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ দেখাতে গিয়ে অপমানিত হবেন। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। তবে কোনও সদস্যের মাঝে মতভেদ উৎপন্ন হওয়ায় তর্ক সম্ভব।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​:  কর্কট রাশির জাতকরা আজ অনিচ্ছা সত্ত্বেও কলহে জড়িয়ে থাকবেন। কোনও না কোনও ব্যক্তি আপনার সম্পর্কে আলোচনা করবে। নম্র ব্যবহার করুন, তা না-হলে লাভের সুযোগ হাতছাড়া হবে। আর্থিক দিক দিয়ে দিন সাধারণ। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে অর্থাভাব দেখা দিতে পারে। ভেবেচিন্তে অর্থ ব্যয় করলেও পারিবারিক ব্যয় বেরিয়েই আসবে। অশুভ সংবাদ পেতে পারেন।

ভাগ্য পক্ষে রাখার উপায় : আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গণেশ চালিসা পাঠ করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​​:  সিংহ রাশির জাতকরা সুখ শান্তি অনুভব করবেন। তবে দিনের শুরুতে আলস্যের কারণে গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব হবে। আর্থিক দিক দিয়ে দিনের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি ভালো থাকবে। তার পর ব্যবসায় মন্দার কারণে লাভ কমবে। চাকরিজীবীরা নিশ্চিন্তে সময় কাটাবেন। সন্ধ্যাবেলা বিনোদনে সময় কাটাবেন। পারিবারিক প্রয়োজনে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবে।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা চন্দনের তিলক লাগান ও শিবকে তামার লোটায় জল নিবেদন করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​:  কন্যা রাশির জাতকরা আজ সন্তুষ্ট থাকবেন, যার ফলে মানসিক দিক দিয়ে শান্তি বজায় থাকবে। তবে বেপরোয়া স্বভাবের কারণে পরিবারের সদস্যদের কথা শুনতে হবে। কর্মক্ষেত্রে অধিক সতর্ক থাকুন। প্রতিযোগিতা ও ব্যস্ততা বাড়বে। চুরির ভয় থাকবে। ধন লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী কাজ হবে। সন্ধ্যাবেলা সময় বের করে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে যাবেন। তবে ছোটখাটো কথার কারণে পারস্পরিক সম্পর্ক নষ্ট হবে। পরিবারে হঠাৎই অশান্তি উৎপন্ন হবে।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গোরুকে গুড় খাওয়ান।

তুলা রাশিফল (Libra Horoscope)​:  তুলা রাশির জাতকরা কল্পনার জগতে হারিয়ে থাকবেন। যত উচ্চবিচার, ততই বড় কাজ করবেন আপনারা। ব্যবসার কাজে বিলম্ব হবে। তবে আর্থিক দিক দিয়ে প্রতিযোগীদের তুলনায় অধিক অর্থ লাভ করতে পারবেন। মানসিক বিভ্রান্তির কারণে কোনও চুক্তি হাতছাড়া হতে পারে। পরিবারে বেশি কথা বলার কারণে পরিবেশ নষ্ট হতে পারে। মহিলারা বাইরে থেকে খুশি থাকলেও অন্তর থেকে ঈর্ষান্বিত থাকবেন। পারিবারিক জিনিসের পাশাপাশি বয়স্কদের ওষুধে ব্যয় হবে।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুর পুজো করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​:  বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি অশুভ থাকবে। যে কাজ করতে চাইবেন, তাতেই বাধা উৎপন্ন হবে। কাজ ও ব্যবসায় ছোটখাটো ভুল বড়সড় লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে, সতর্ক থাকুন। পুরনো কাজের দ্বারা লাভান্বিত হবেন। এখনই হাতে নতুন কাজ নেবেন না। তা না-হলে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কারও কটূ কথায় চিন্তিত হবেন না। একাধিক ঘটনা ঘটবে, চুপ থাকলে দুষ্পরিণাম ভোগ করতে হবে না। পরিবারে সকলের পৃথক পৃথক মতামত থাকায় সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হবে না। রাতে স্বস্তি পাবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায় : আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বজরংবাণ পাঠ করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​:  ধনু রাশির জাতকরা পারিবারিক কাজে অধিক ব্যস্ত থাকবেন। সকাল থেকে কোথাও ঘুরতে যাওয়ার প্রস্তুতি নেবেন। অফিসে অধিক মনোনিবেশ করতে পারবেন না। পরিণামস্বরূপ আংশিক লাভ থেকে সন্তুষ্ট থাকবেন। আয়ের চেয়ে বেশি ব্যয় হলেও আপনি চিন্তিত হবেন না। কারণ অধিকাংশ ব্যয় জরুরি। চাকরিজীবীরা কোনও সুসংবাদ পাবেন। শীঘ্র লাভান্বিত হবেন আপনারা। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ৯৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। বিষ্ণুকে বেসনের লাড্ডু নিবেদন করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​:  মকর রাশির জাতকদের আজকের দিনটি সুখে কাটবে। পরিবারের সদস্য, বন্ধু ও আত্মীয়রা আপনার দিন আরও সুখপূর্ণ করে তোলার চেষ্টা করবেন। দিনের শুরুতে আলস্য থাকবে। তবে তার পর ফিট থাকবেন। ঘোরাফেরায় অধিকাংশ সময় কাটবে। ব্যবসায়ীরা অসম্পূর্ণ কাজ পূরণের চেষ্টা করবেন। আর্থিক দিক দিয়ে আজ সামঞ্জস্য বজায় থাকবে। তবে ইচ্ছা সত্ত্বেও অনাবশ্যক ব্যয় আটকাতে পারবেন না। পরিজনদের মনস্কামনা পূরণ হওয়ায় মনে উৎসাহ থাকবে।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। পিঁপড়েকে আটা খাওয়ান।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​:  কুম্ভ রাশির জাতকরা আজ ব্যস্ত থাকবেন। তবে তা সত্ত্বেও আজ কোনও ইচ্ছা পূরণ না-হওয়ায় হতাশ হবেন। ধর্মীয় যাত্রার ফলে মানসিক শান্তি পাবেন। খোলাখুলি ভাবে নিজের কথা বলতে পারবেন, যার ফলে সকলের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। পরিবারের পাশাপাশি বহিরাগতরাও আপনাকে বিশ্বাস করবেন। আপনার বোকামির কারণে পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে। আর্থিক দিক দিয়ে পরিস্থিতি ভালো থাকবে। তবে অর্থ আগমন মাঝারি থাকবে।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ৬১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিব চালিসা পাঠ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​:  মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি বিপরীত ফলদায়ী প্রমাণিত হবে। স্বাস্থ্যের বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে। গাফিলতির কারণে গম্ভীর ফলাফল অর্জন করবেন। শারীরিক অসুস্থতার কারণে কোনও কাজে মনোনিবেশ করতে পারবেন না। সর্দি-কাশি, পেটে সমস্যা হতে পারে। কোনও কাজ জোর করে নিজের ওপর চাপিয়ে দেবেন না। আকস্মিক দুর্ঘটনা এড়িয়ে যান। পরিজনদের সঙ্গে অধিক সময় কাটানোর চেষ্টা করুন। এর ফলে ভুল বোঝাবুঝি শেষ হবে।

ভাগ্য পক্ষে রাখার উপায় : আজ ৭৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান ও বিষ্ণুর পুজো করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়শনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।