× Banner
সর্বশেষ
পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা মাদারীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ আমেরিকায় খুন হওয়া মাদারীপুরের তরুণীর পরিবারের পাশে জেলা প্রশাসন বাজারে এলো স্যামসাংয়ের নতুন তিন মডেলের চেস্ট ফ্রিজার ইতিহাসের পাঠশালা’র ৭ম বর্ষ উদযাপন  নিখোঁজের চারদিনেও খোঁজ মেলেনি প্রতিবন্ধী সবুজের; চরম উৎকণ্ঠায় পরিবার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মত বিনিময় সভা পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা

ডেস্ক

আজ মঙ্গলবার জেনে নিন আপনার রাশিফল ও ভাগ্য পক্ষে রাখতে করণীয়

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
মঙ্গলবার আপনার রাশিফলে কী
আজ ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার রাশিফল (Horoscope Today) চন্দ্র শনির রাশি কুম্ভে সঞ্চার করছে।

রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন আপনার রাশিফল ও ভাগ্য পক্ষে রাখতে করণীয়ঃ

মেষ রাশি: কোনো জটিল পরিস্থিতিতে আজ মাথা গরম করবেন না। বরং, মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। সন্তানের কোনো গুরুত্বপূর্ণ কৃতিত্বের মাধ্যমে আপনি আজ গর্বিত হবেন। পাশাপাশি, সন্তানদের মাধ্যমে আপনি আর্থিক সুবিধাও অর্জন করতে পারবেন। আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় পেতে পারেন। সেটিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। সঠিকভাবে পরিশ্রম করে গেলে কাঙ্ক্ষিত সাফল্য আপনি অর্জন করতে পারবেন। অর্ধাঙ্গিনীর সাথে কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে মনোমালিন্য হলেও পরে তা ঠিক হয়ে যাবে।

ভাগ্য পক্ষে রাখতে করণীয়ঃ আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। চন্দনের তিলক লাগান।

বৃষ রাশি: যাঁরা এখনও পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন আজ তাঁরা আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। আপনার মন আজ ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। পাশাপাশি, আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ কিছু নতুন বন্ধু তৈরি করতেও সাহায্য করবে। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আজ কারোর দ্বারা প্রভাবিত হবেন না। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয়ঃ ভাগ্য ৬০ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।

মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আপনার আজ কোনো মূল্যবান জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই সতর্ক থাকুন। আজ কোনো পারিবারিক সমস্যার সম্মুখীন হলে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি সামাল দিন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আপনি আজ ব্যস্ত হয়ে পড়বেন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয়ঃ ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অশ্বত্থ গাছের নীচে প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

কর্কট রাশি: পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ এমন কোনো কাজ করবেন না যা আপনার মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করুন। পাশাপাশি, কোনো কাজ না করেই আজ অযথা সময় নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোই কাটবে। আজ আপনি কোনো পুরোনো স্মৃতির রোমন্থন করতে পারেন। প্রেমের জীবনে অবশ্যই সংযত থাকুন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয়ঃ আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায়দের সাহায্য করুন।

সিংহ রাশি: আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। আর্থিক দিক থেকেও আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বন্ধুদের সাথে আজ কিছুটা সময় কাটান। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য আজকের দিনটি ভালো। আজকে আপনি নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে বাড়ি পৌঁছে যেতে পারেন। যার ফলে পরিবারের সদস্যদের সাথে আপনি কিছুটা সময় কাটাতে পারবেন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয়ঃ ভাগ্য ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সরস্বতীর পুজো করুন।

কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, খাওয়াদাওয়ার প্রতি সতর্ক থাকুন। কোথাও বিনিয়োগ করার আগে আজ সেই সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটিকে কাজে লাগিয়ে আপনি আজ ধ্যান এবং যোগ ব্যায়াম করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয়ঃ ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

তুলা রাশি: আপনার কাছে আজ কিছু ভালো সুযোগ আসবে। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আর্থিক দিক থেকেও আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষটির সাথে আজ সংযত আচরণ করুন। আপনার আজ কোথাও কেনাকাটা করতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে গিয়ে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক কিনতে পারেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোই কাটবে।

ভাগ্য পক্ষে রাখতে করণীয়ঃ ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। কৃষ্ণের পুজো করুন।

বৃশ্চিক রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আজ আপনি আপনার পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আর্থিক লেনদেন এবং সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে কাজে লাগিয়ে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে আজ অত্যন্ত সতর্কতার সাথে কাজ করুন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয়ঃ আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

ধনু রাশি: আজ আপনি আপনার পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আর্থিক লেনদেন এবং সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

ভাগ্য পক্ষে রাখতে করণীয়ঃ ৯৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। পার্বতীর পুজো করুন। ভাগ্য আজ

মকর রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে দিন। পাশাপাশি, প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। আপনার সৃজনশীল প্রতিভাকে আজ সঠিকভাবে ব্যবহার করলে আপনি লাভবান হতে পারেন। দূর সম্পর্কের কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি আজ একটি সুসংবাদ পেতে পারেন। যা আপনার পরিবারে খুশির আমেজ বয়ে আনবে। ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। আজ আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির সাথে দেখা করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে।

ভাগ্য পক্ষে রাখতে করণীয়ঃ ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।

কুম্ভ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে আজ থেকেই নিয়মিতভাবে ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি কোথাও পিকনিকে যেতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটিকে কাজে লাগিয়ে আপনি কোনো আকর্ষণীয় বই বা ম্যাগাজিন পড়তে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

ভাগ্য পক্ষে রাখতে করণীয়ঃ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। দরিদ্র ও অসহায়দের দান করুন।

মীন রাশি: কোনো কাজের পরিপ্রেক্ষিতে বাড়ির বাইরে যাওয়ার আগে আজ অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এর ফলে আপনি লাভবান হবেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। বাড়িতে আজ অতিথিদের সমাগম ঘটবে এবং তাঁদের সাথে দুর্দান্ত সময় অতিবাহিত হবে। আপনি আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেকটা সময় নেবেন। বিবাহিত জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হতে পারেন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয়ঃ আজ ৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। ক্ষুধার্তদের খাবার খাওয়ান।


এ ক্যটাগরির আরো খবর..