× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

আজ বার্সার অতিথি দেপোর্তিভো

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: আজ দেপোর্তিভো লা করুনাকে ক্যাম্প ন্যুতে স্বাগত জানাবে বার্সা।

কুঁচকির চোটের কারণে মাঠের বাইরে আছেন বার্সেলোনা তারকা নেইমার। ব্রাজিল অধিনায়কের পাশাপাশি বার্সা শিবিরের সেরা তারকা লিওনেল মেসির ইনজুরি নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। বেয়ার লেভারকুজেনের বিপক্ষে হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। তবে শঙ্কা কাটিয়ে আবারও শুক্রবার দলীয় অনুশীলনে ফিরেছেন মেসি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় ১৬ গোল করা নেইমারকে ছাড়া চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি ড্র করে বার্সেলোনা। ওই ম্যাচে ড্রয়ের ফলে ভক্তদের প্রশ্ন দেপোর্তিভোর বিপক্ষেও কি আজ জিততে পারবে নেইমারহীন বার্সা। তবে এ ক্ষেত্রে আশার কথা শুনিয়েছেন বার্সা কোচ লুইস এনরিক।

এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে এনরিকে বলেন, ‘ব্যক্তিগতভাবে নেইমারের মতো খেলোয়াড়ের তুলনা অন্যদের সঙ্গে করা কঠিন। কিন্তু আমাদের অন্য সমাধান খুঁজে বের করতে হবে। তার অনুপস্থিতি যত কম সম্ভব টের পাওয়াতে হবে। আশা করছি তাকে ছাড়াই দলের অন্যরা সেরাটা বের করে আনতে পারবে।’

তবে ভক্তদের জন্য সুখবর হচ্ছে চলতি মৌসুমে ঘরের মাঠে কোনো ম্যাচই হারেনি বার্সেলোনা। গত মৌসুমে লা লিগায় কোনো মতে অবনমন এড়িয়েছে দোপোর্তিভো। তাই বার্সা সমর্থকদের বিশ্বাস ঘরের মাঠে আজও স্বরূপে দেখা যাবে মেসি-সুয়ারেজ-পিকেদের।


এ ক্যটাগরির আরো খবর..