× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ডেস্ক

আজ বাংলাদেশ-ভারত মিত্র বাহিনী দিবস

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ-ভারত মিত্র বাহিনী দিবস

আজ বাংলাদেশ-ভারত মিত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে অর্থাৎ ২১ নভেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে যৌথবাহিনী গঠিত হয়। যৌথবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার ছিলেন লে. জে. জগজিৎ সিং অরোরা।  লে. জে. জগজিৎ সিং অরোরার নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের বাংলাদেশী দোসরদের (রাজাকার, আলবদর, আল শামস) বিরুদ্ধে যুদ্ধ করে। মাত্র ১২ দিনের যুদ্ধেই পাকিস্তানি বাহিনী পরাজিত হতে বাধ্য হয়।

মুক্তিযুদ্ধের শেষ সময়ে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে যৌথবাহিনী গঠিত হয় যারা মুক্তিযুদ্ধে পরাজয় বরণকারী পাকিস্তানি হানাদারদের শেষ ধাক্কাটা দেয়। ফলে পাকিস্তানি বাহিনীর পরাজয় ত্বরান্বিত হয়। মুক্তিযুদ্ধ প্রতিবেশী দেশের ভারত আমাদের নানা ভাবে সাহায্য করেছিল। ভারত মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছিল। এছাড়া যুদ্ধের কারণে এদেশ থেকে প্রায় এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। ভারত তাদের থাকা খাওয়া ও চিকিৎসা সেবা দিয়েছিল। মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত মিত্র বাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। আগস্ট মাসে আমাদের নৌ কমান্ডোরা তাদের সবচেয়ে সফল অভিযান অপারেশন জ্যাকপট পরিচালনা করে। এতে ভারত প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে।

যৌথবাহিনীর যুদ্ধ চলে মাত্র কয়েকদিন যা ০৪-১৬ ডিসেম্বর। যৌথবাহিনীর অভিযান শুরু হয় ৪ টি অঞ্চল থেকে। ০১. পূর্বে ত্রিপুরা রাজ্য থেকে সিলেট,কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,নোয়াখালী অভিমুখে। ০২.উত্তরে রংপুর, দিনাজপুর, বগুড়া। ০৩.পশ্চিমে যশোর,খুলনা,কুষ্টিয়া, ফরিদপুর। ০৪.মেঘালয় এর তুড়া থেকে জামালপুর, ময়মনসিংহ অভিমুখে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এইদিনে ঢাকার রমনা রেসকোর্স ময়দানেসহ দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ করেছিল হানাদার পাকিস্তানি বাহিনী। বাঙালির পরাধীনতার শৃঙ্খলমুক্তির দিন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মাহেন্দ্রক্ষণ, মহান বিজয় দিবস।


এ ক্যটাগরির আরো খবর..