আজ ২২ ডিসেম্বর পৃথিবীর বুকে আজ নেমে আসবে বছরের দীর্ঘতম রাত। ২১ ডিসেম্বর সূর্য তার দক্ষিণায়নকালে নিরক্ষরেখা অতিক্রম করে মকরক্রান্তি রেখায় পৌঁছায়। এর ফলে পৃথিবীর উত্তর গোলার্ধে নেমে আসে পৃথিবীর দীর্ঘতম রাত আর ২২ ডিসেম্বর ক্ষুদ্রতম দিন। সূর্যের এ পরিক্রমকে বলে দক্ষিণ অয়নান্ত। তবে বিপরীত অবস্থা থাকবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে। সেখানে একই সময় হবে দীর্ঘতম দিন ও স্বল্পতম রাত।
জলবিষুব সংঘটনের পর সূর্য নিরক্ষরেখা অতিক্রম করার পর পৃথিবী যতই তার কক্ষপথে অগ্রসর হয়, ততই পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে যেতে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকতে। এর ফলে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পায় এবং রাতের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। যেহেতু দীর্ঘতম রাত তাই, এটি একটু আলাদাভাবে উপভোগও করতে পারেন।





