× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

আজ ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সরকারের বৈঠক

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সরকারের বৈঠক হতে যাচ্ছে আজ রোববার। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চিঠিতে সাড়া দিয়ে ফেসবুক কর্মকর্তারা বৈঠকে বসছেন।

সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেসবুক কর্তৃপক্ষের এশিয়া প্যাসিফিক অঞ্চলের দুজন কর্মকর্তার সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন এ তথ্য জানান।

এনায়েত হোসেন জানান, বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থাকবেন।

নারী ও শিশুর প্রতি অবমাননাকর বিষয়সহ সাইবার ক্রাইম রোধ এবং আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসতে ৩০ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষকে ই-মেইল পাঠান প্রতিমন্ত্রী তারানা হালিম। তার এক দিন পর চিঠির জবাব দেয় ফেসবুক কর্তৃপক্ষ, যাতে আলোচনায় বসার সময় আজ নির্ধারণ করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..