মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ করোনা ভাইরাসের সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় যশোরের বেনাপোল ও শার্শা উপজেলা ৭ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষনা করেছেন স্থানীয় প্রশাসন।
২২ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ বুধবার (২৩ জুন) থেকে (২৯ জুন) পর্যন্ত বেনাপোল ও শার্শা উপজেলার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি রাস্তাও লকডাউন ঘোষনা করা হয়েছে। এর আগে ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত এক সপ্তাহ লকডাউন ঘোষনা করা হয়েছিল।
নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক বেনাপোল পৌরসভা ও শার্শা সদর ইউনিয়নে ১৭ জুন সকাল ৯টা থেকে ২৩জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষনা করা হয়েছিল। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক চলমান লকডাউন আরও ৭ দিন বাড়িয়ে ২৯ জুন পর্যন্ত করা হয়েছে। তবে পূর্বের লকডাউনের চেয়ে এ লকডাউন আরো কঠোর হবে বলে জানান তিনি ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান এবারের লকডাউনে কাচা বাজার, মুদি দোকান সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে। আন্তঃজেলা বাস ট্রেন, সকল প্রকার গনপরিবহন, সিএনজি, রিক্সা, ভ্যান, অটোরিকসা, মোটর সাইকেল, থ্রিহুইলার, হিউম্যান হলার চলাচল বন্ধ থাকবে। সকল প্রকার গনজমায়েত, সভা সমাবেশ,মিছিল নিষিদ্ধ করা হয়েছে। ঔষুধের দোকান, আইন শৃখংলা বাহিনী ও তাদের বহনকারী গাড়ী,সংবাদকর্মিদের গাড়ী লক ডাউনের আওতামুক্ত থাকবে। তাছাড়া বিনা কারনে কেউ বাড়ীর বাহিরে বা বাজার ঘাটে ঘোরা ফেরা করতে না পারে সে জন্য উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার রাস্তায় রাস্তায় সচেতনমূলোক মাইকিং করা হচ্ছে।
সাধারন মাসুষের স্বাস্থ্য সুরক্ষায় মাঠে কাজ করছেন, উপজেলা প্রশাসন সহ পুলিশ আনসার ও বিজিবি।তবে সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে বেনাপোল বন্দরে আমদানী রফতানী বানিজ্য সচল রাখা হয়েছে । আমদানী রফতানী সংক্রান্ত কাজে যারা নিয়োজিত তারা কাস্টমস ও বন্দরে কাজ করতে পারবেন।
এদিকে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউছুফ আলী জানান, গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে ২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরা সকলে হোম কোরাইনটাইনে ভালো আছে।
এ ক্যটাগরির আরো খবর..