× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক

রিমালের কারণে স্থগিত হওয়া ১৯টি উপজেলায় আজ চলছে ভোটগ্রহণ

Dutta
হালনাগাদ: রবিবার, ৯ জুন, ২০২৪
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯টি উপজেলা পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

রোববার (৯ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

১৯ উপজেলার মধ্যে একটিতে ইভিএমে ও বাকি ১৮টিতে ব্যালটে ভোট নেওয়া হবে। আর এ নির্বাচনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে উপজেলা পরিষদ নির্বাচনের।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, বাগেরহাট জেলার শরনখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় নির্বাচন হচ্ছে ব্যালট পেপারে। আর পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে

এ ১৯ উপজেলায় মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ৩৩০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন ভোটার এক হাজার ১৮১ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

গত ৮ মে থেকে ধাপে ধাপে দেশের উপজেলাগুলোয় ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। এর আগে চার ধাপে ৪৬৬ উপজেলায় নির্বাচন হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..