× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

আজ কেরালায় সাফের পর্দা নামবে

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের ১১তম আসরের পর্দা নামবে আজ। ফাইনাল ম্যাচে আজ সন্ধ্যা সাতটায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। গত ২০১১ ও ২০১৩ সালের আসরেও ফাইনাল খেলেছিল এই দুই দল।

এর মধ্যে ২০১১ সালে আফগানিস্তানকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আর ২০১৩ সালের আসরে ভারতকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তান।

সাফ চ্যাম্পিয়নশীপে এ পর্যন্ত ভারত ছয়বার, বাংলাদেশ একবার, আফগানিস্তান একবার, মালদ্বীপ একবার, শ্রীলঙ্কা একবার করে শিরোপা জিতেছে। তবে, পাকিস্তান, নেপাল ও ভুটান এখনও পর্যন্ত কোনও শিরোপা জিততে পারেনি।

এবারের আসরে সেমিফাইনালে মালদ্বীপের বিরুদ্ধে ৩-২ গোলে জিতে ফাইনালে উঠে ভারত। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। অন্যদিকে, সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে আফগানিস্তান। গ্রুপ পর্বে বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল আফগানরা।


এ ক্যটাগরির আরো খবর..