× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ডেস্ক

আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ মে, ২০২৫
আন্তর্জাতিক জাদুঘর দিবস

আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস। জাদুঘর বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়ে থাকে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “The Future of Museums in Rapidly changing communities” যার বাংলা অর্থ করলে দাঁড়ায় “দ্রুত পরির্বতনশীল সমাজে জাদুঘরের ভবিষৎ।”

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের আহ্বানে ১৯৭৭ সালে প্রথম বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। সেই থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইসিওএম)। এর সদস্য হিসেবে বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের মোট ১৮০টি দেশের ২৮ হাজার জাদুঘর যুক্ত রয়েছে।

পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতো ইতিহাস জমা হচ্ছে তারই প্রতিচ্ছবি হলো জাদুঘর। জাদুঘরের ইংরেজি মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ মিউজিয়ন থেকে, যার অর্থ কাব্যাদির অধিষ্ঠাত্রী দেবীর মন্দির। বাংলায় জাদুঘর কথাটির অর্থ হলো, যে গৃহে অদ্ভুত  পদার্থ সমূহ সংরক্ষিত আছে এবং যা দেখে মন্ত্রমুগ্ধ হতে হয়। এ উপমহাদেশে জাদুঘরের ধারণাটি এসেছে ব্রিটিশদের মাধ্যমে।

ভারতীয় এশিয়াটিক সোসাইটির সদস্যরা এ অঞ্চলের জাতিতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক, ভূ-তাত্ত্বিক এবং প্রাণী বিষয়ক নমুনা সংগ্রহ করে সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যাপারে উদ্যোগী হন। লর্ড ওয়ারেন হেস্টিংস, যিনি এশিয়াটিক সোসাইটির পৃষ্ঠপোষক ছিলেন— তিনি কলকাতার পার্ক স্ট্রিটে জমির ব্যবস্থা করেন। ১৮০৮ সালে সেখানে জাদুঘরের জন্য ভবন নির্মাণ শেষ হয়। এ প্রক্রিয়ায় ১৮১৪ সালে উপমহাদেশের প্রথম জাদুঘর ‘এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম’-এর জন্ম ও প্রতিষ্ঠা হয়। ১৯১০ সালের এপ্রিলে দিঘাপতিয়া রাজপরিবারের সার্বিক পৃষ্ঠপোষকতায় শরৎকুমার রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’ হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর। পরবর্তীতে ১৯১২ সালে বাংলার গভর্নর লর্ড কারমাইকেল ঢাকায় আসলে জনগণের চাহিদা শুনে একটি জাদুঘর প্রতিষ্ঠা করার কথা ভাবেন। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় ১৯১১ এর বঙ্গভঙ্গ, ১৯১২ সালের দিকে তিনি দেশের কিছু বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন, যারা বেশ কিছু পুরনো সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করেছিলেন এবং প্রদর্শনীটি দেখে লর্ডকারমাইকেল মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকায় একটি জাদুঘর তৈরি করবেন। ২ হাজার রুপি দান করেন জাদুঘরটির কাজ শুরু করার জন্য। অবশেষে ১৯১৩ সালের ৭ আগষ্ট লর্ড কারমাইকেল ঢাকা জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরবর্তীতে এই জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘর নামে পরিচিতি পায়।

বাংলাদেশে শতাধিক জাদুঘর আছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরই দেশের প্রধান জাদুঘর হিসেবে বিবেচিত। এই জাদুঘরের সংগ্রহে প্রায় এক লক্ষ নিদর্শন রযেছে এবং ৪৬ টি গ্যালারিতে ইতিহাস, ঐতিহ্য, শিল্পকলা সংস্কৃতিগত এবং প্রাকৃতিক নিদর্শনাদি প্রদর্শিত হচ্ছে। প্রতিবছর প্রায় ৫ লক্ষ দর্শক বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করে।  জাদুঘরটি জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে । একটি অত্যাধুনিক , দর্শকবান্ধব ও ভবিষ্যতের  জাদুঘর গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় জাদুঘর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।


এ ক্যটাগরির আরো খবর..