আজকের সুস্থ, সবল ও মেধাবী শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ – আবুল হাসানাত আবদুল্লাহ্

আজকের সুস্থ, সবল ও মেধাবী শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ  – আবুল হাসানাত আবদুল্লাহ্

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, আজকের সুস্থ, সবল ও মেধাবী শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ।

কোমলমতি শিশু-কিশোরদের সুপ্ত মেধা, মনন ও প্রতিভা বিকাশে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সরকারের সহায়ক ভূমিকা রাখতে পারে।

আবুল হাসানাত আজ বরিশাল জেলার আগৈলঝাড়াস্থ সেরালের নিজ বাসভবন চত্বরে উপজেলার বিভিন্ন শিশু-কিশোর সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবুল হাসানাত বলেন, শিশু-কিশোরদেরকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, বিজ্ঞান চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অনুশীলন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নতুন প্রজন্মকে ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত রাখতে প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশের ক্রীড়াবিদরা বহির্বিশ্বে তাদের দক্ষতা ও নৈপুণ্য অর্জনে সফলতার ছাপ রেখেছে।

আবুল হাসানাত শিশু-কিশোরদেরকে প্রতিভা বিকাশে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি সংগঠনগুলোর সার্বিক কল্যাণে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।