× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

নওগাঁ (নিয়ামতপুর)

আজকের শিশুরাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করবে  -খাদ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০২২
সাধন মজুমদার

 বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়, সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলা একটি দেশের নাম। আজকের শিশু-কিশোররা আগামীদিনের ভবিষ্যৎ কর্ণধার। সুনাগরিক হয়ে তারাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বে ও জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিবে। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী আজ ১৭ জুলাই নিয়ামতপুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়া এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। এ প্রচেষ্টা দেশে ফুটবলের নবজাগরণ সৃষ্টি করেছে। এ টুর্নামেন্ট ভালোমানের অনেক ফুটবলার তৈরি করেছে। আমাদের দেশের মেয়েরা আন্তর্জাতিক টুর্নামেন্টে সফলতা অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।

বিএনপির সমালোচনা করে সাধন চন্দ্র মজুমদার বলেন, তারা পদ্মাসেতু নির্মাণ করতে পারেনি বরং বিরোধিতা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ শত বাধার পরও জাতির মর্যাদার প্রতীক পদ্মাসেতু তৈরি করেছে। বিএনপি ষড়যন্ত্রকারীদের দল উল্লেখ করে তিনি বলেন, তারাই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

টুর্নামেন্টে বালিকা গ্রুপে কানইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালক গ্রুপে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে।

পরে খাদ্যমন্ত্রী বিজয়ীদলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..