মেষঃ অর্থকে মূল্য দিতে শিখুন। আজকের দিনে আপনি সামাজিক কাজে যুক্ত থাকবেন। পরিবারে সুখ শান্তি প্রতিষ্ঠা করতে নিজের মনকে পরিবর্তন করুন। স্ত্রীর অসুস্থতা চিন্তার কারণে হয়ে দাঁড়াবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।
বৃষঃ ভবিষ্যতে কাজে লাগানোর জন্য অর্থ সঞ্চয় করুন। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। আপনার আচরণের কারণে স্ত্রীর সঙ্গে সমস্যা হতে পারে। নিজের মেজাজ পরিবর্তন করুন। কাছের মানুষকে গুরুত্ব দিন, নাহলে সম্পর্কে ভাঙ্গন আসতে পারে।
মিথুনঃ আজকে প্রেমের দিন। নিজের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপনার শরীর আজকের দিনে সুস্থই থাকবে। বিদেশী ব্যবসায়ীরা আজকের দিনে অর্থ বুঝে শুনে ব্যয় করবেন।

কর্কটঃ খরচের বিষয়ে আরও একটু হিসেবি হতে হবে। ভবিষ্যতের কথাও চিন্তা করুন। আজকের দিন এই রাশির ব্যক্তিরা খুব ফুরফুরে মেজাজে থাকবে। শরীর আপনার সাথ দেবে। আজকে প্রেমের দিন। পরিবারের ছোট কাউকে নিয়ে শপিং যেতে পারেন।
সিংহঃ আপনার স্বভাব আশেপাশের মানুষদের খুশি রাখবে। বেকার কাজে মনোনিবেশ না করাই মঙ্গল। বন্ধুদের সঙ্গে বেশি সময় নষ্ট করে সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে অর্থিক দিকে থেকে সাফল্য আসবে।
কন্যাঃ প্রেমে বিরহের যোগ রয়েছে। আজকের দিন এই রাশির ব্যক্তিরা খুব ফুরফুরে মেজাজে থাকবে। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। বাড়ি থেকে বেরনোর আগে সকলের থেকে আশির্বাদ নিন। আজকে নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন।
তুলাঃ আজ এই রাশির ব্যক্তিরা মানুষের থেকে প্রশংসা পাবেন। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে নিজের পছন্দ মত কিছু করুন। স্ত্রীর সঙ্গে সুন্দর সময় কাটাবেন। আজকের দিনে অর্থ সংকট হতে পারে।
বৃশ্চিকঃ কোনকিছু করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নিন। বাচ্চাদের থেকে কিছু আর্থিক সুবিধা পাবেন এবং গর্বিত বোধ করবেন। আজকের দিনে সিনেমা দেখতে যেতে পারেন। অন্যদের সমস্যায় নিজেকে জড়াবেন না।
ধনুঃ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটান। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা আর্থিক দিক থেকে উন্নত হবেন। বেকার কাজে সময় নষ্ট করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলার যোগ রয়েছে।
মকরঃ অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন। ভ্রমণকালে কোন অপরিচিত ব্যক্তির দ্বারা আপনি বিরক্ত বোধ করতে পারেন। অর্থের প্রতি প্রাধান্য দিয়ে কাছের সম্পর্কগুলোকে নষ্ট করবেন না। লোকজনের থেকে দূরে গিয়ে নিজের সঙ্গে সুন্দর সময় কাটান।
কুম্ভঃ পরিবারের সকলের সঙ্গে সময় কাটান, তাদেরকে আপনার বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ দেবেনা না। শরীর সুস্থ রাখতে মদ্যপান এড়িয়ে চলুন। কেনাকাটা করার সময় অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। কারো থেকে ধার নেওয়া অর্থ আজকের দিনে ফিরিয়ে দিয়ে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে যাবেন।
মীনঃ বিদেশে জমি থাকলে, তা বিক্রি করে ভালো মুনাফা পাবেন। আপনার থেকেই কেউ মতামত চাইলে দিতে লজ্জা করবেন না। অতীতে নেওয়া ভুল সিদ্ধান্ত আজকের দিনে আপনাকে মানসিক অশান্তি দেবে। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে একটি সুন্দর সন্ধ্যা কাটাতে পারেন।







