× Banner
সর্বশেষ
গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

আজকের রাশিফল: বিবাহিত জীবনের সেরা দিন হবে বিশেষ ব্যক্তিদের

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/horoscope.jpg

সকাল সকাল দেখে নিন আজকের রাশিফল। তারপর সেভাবেই কাটান আপনার গোটা দিন। কাজকর্মের মাঝে খানিকটা সময় বের করে একটু নিজের সঙ্গেও কাটান। ঠাণ্ডা মাথায় যেকোন সমস্যার সমাধান করুন। দেখবেন জীবন অনেকটাই সুন্দর হয়ে উঠবে।

মেষঃ ব্যবসায়ে সফলতার জন্য বন্ধুর পরামর্শ নিতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে পরিবারের সমস্যা ভাগ করে নিন। কাজের চাপে কাছের মানুষদের সময় দিতে না পারায়, মানসিক অশান্তিতে ভুগবেন। বাচ্চাদের সাহায্যে ঘরে শান্তি ফিরে আসবে।

বৃষভঃ কাজের জায়গায় যারা আপনার সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত ছিল, তাঁরা খারাপ ফল পেতে চলেছেন। মন থেকে ঘৃণার অনিভুতি দূর করুন। নিজের জন্য কিছুটা সময় বের করুন। চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় না করে থাকলে, এবার থেকে ভাবতে শিখুন।

মিথুনঃ পরিবারের দায়িত্ব নিতে গিয়ে মানসিক অশান্তি তৈরি হবে। সামান্য কাজে বেশি মাথা ঘামাবেন না। কাজের জায়গায় চাপের কারণে মাথা গরম থাকবে। কাছের মানুষের থেকে ঋণ নিলে, তা অবিলম্বে শোধ করুন, নাহলে বিপদে পড়বেন।

কর্কটঃ সংসারে অশান্তির কারণে মানসিক শান্তি নষ্ট হতে দেবেন না। শরীরকে সুস্থ রাখতে যোগ ব্যায়াম করুন। ভালোবাসার মানুষের কাজের কারণে পুরনো প্ল্যান ভেস্তে যাবে। ভাই বোন আজকের দিনে আপনাকে সাহায্য করতে পারে।

সিংহঃ কাজের জায়গায় ভালো কিছু করতে পারবেন। আপনার মিষ্টি হাসি দিয়ে সব সমস্যার সমাধান করুন। শপিং-এ গিয়ে নিজের জন্য সেরাটা বেছে নিন। পূর্বে ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পাবেন।

কন্যাঃ কোন শুভ অনুষ্ঠান আজকের দিনে করতে পারেন। আঢাকা খাবার না খাওয়াই উচিত। অবসর সময়ে সিনেমা সিরিয়াল দেখতে পারেন। আজকের দিনে এমন কিছু জিনিস কিনে রাখুন, ভবিষ্যতে যার দাম বাড়বে।

তুলাঃ পরিবারের লোকেরা তাদের সমস্যার কথা জানালেও, আপনি নিজের কাজে ব্যস্ত থাকবেন। ভাই বোন আজকের দিনে আপনাকে সাহায্য করতে পারে। আপনার আচরণ পারিবারিক সমস্যা সমাধানে সাহায্য করবে। বয়স্করা অবসর সময়টা ভালো কাজে লাগান।

বৃশ্চিকঃ একা সময় কাটাতে মন চাইবে আজ। আজকের দিনে কাজের চাপে আপনি বিরক্ত অনুভব করবেন। বিভিন্ন উৎস থেকে আজকের দিনে আয় হবে। ফাঁকা সময়ে ঘর পরিষ্কার করুন। ঘরের কোন পরিবর্তনের জন্য অন্যদের থেকে পরামর্শ নিন।

ধনুঃ আজকের দিনে ভালোবাসার মানুষের ইচ্ছা পূরণে সক্ষম হবেন। অসুস্থ রোগীরা খাবারের দিকে বিশেষ যত্ন নিন। একা সময় কাটাতে মন চাইবে আজ। আর্থিক দিক থেকে স্বচ্ছল থাকায় মানসিক ধান্তি বজায় থাকবে।

মকরঃ ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর সময় পুরনো কথা মনে পড়ায় সমস্যা হতে পারে। আজকের দিনে জমি কেনাবেচায় অর্থ ব্যয়ের সম্ভাবনা। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। বন্ধুর সঙ্গে আড্ডার সময় খুশির মুহূর্ত উঠে আসবে।

কুম্ভঃ বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করে বন্ধুদের নিমন্ত্রণ করুন। আজকের দিনে গর্ভবতী মায়েরা নিজেদের ভাবী সন্তানদের জন্য বিশেষ খেয়াল রাখুন। কাছের মানুষদের সময় দিতে না পারায় মন খারাপ করবে। আজকের দিনে বিনিয়োগে মন দিন।

মীনঃ ভালোবাসার মানুষের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তুলুন। কাজে মনোযোগ না দিলে আপনি নিজেই সমস্যায় পড়বেন। কর্মক্ষেত্রে চমৎকার কিছু করবে এই রাশির ব্যক্তিরা। নিজের অর্থ আয় এবং ব্যয়ের বিষয়ে অন্যকে না জানানোই ভালো।


এ ক্যটাগরির আরো খবর..