× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

আজকের রাশিফল দেখে নিয়ে সেভাবেই কাটান গোটা দিন

Kishori
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

পৃথক পৃথক রাশি ভেদে রাশিফলও পৃথক হয়। আজ ২ ডিসেম্বর। দিনের শুরুতে দেখে নিন কেমন যাবে আপনার আজকের গোটা দিন।

মেষঃ বন্ধুদের সঙ্গে দেখা করে তাদেরকে সাহায্য করুন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে অতীতের স্মৃতি স্মরণে আসবে। বাড়িতে আচমকাই কোন অতিথির আগমনে আপনার সঞ্চিত অর্থ খরচ হয়ে যেতে পারে। কাজের জায়গায় নিজের চোখ কান খোলা রাখবেন। নিজেকে সঠিক প্রমাণ করতে গয়ে ভালোবাসার মানুষের সঙ্গে ঝামেলা হতে পারে।

বৃষঃ কারো সঙ্গে বাজি ধরা থেকে দূরে থাকুন, নাহলে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। স্ত্রীর কাজের কারণে নিজেকে ভাগ্যবান মনে করবেন। শরীরের প্রতি নজর দিয়ে খাওয়া দাওয়া সঠিক ভাবে করুন। ভালোবাসার মানুষের সঙ্গে ভ্রমণের সময় নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগান।

মিথুনঃ দিনের শুরু থেকেই অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যা হলেও, দিনের শেষভাগে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। অতীতের ভুল শুধরে নিতে অন্যদের সাহায্য দিন। বিদেশে চাকরির আবেদন করার থাকলে, আজই ভাল দিন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, তাদের সমস্যা বোঝার চেষ্টা করুন।

কর্কটঃ দীর্ঘদিন ধরে ঋণের পরিকল্পনা করে থাকলে, আজকেই সেই পরিকল্পনা বাস্তবায়িত করুন। বাচ্চাদের সঙ্গে একটা সুন্দর সময় কাটাবেন। পার্কে ভ্রমণের সময় কোন ব্যাক্তির সঙ্গে সাক্ষাতে বিবাদ হওয়ার সম্ভাবনা। ভালোবাসার মানুষের সঙ্গে একটি সুন্দর ডিনারের প্ল্যান করুন।

সিংহঃ এমন কোন কাজে জড়িয়ে পড়বেন না, যেখানে সন্দেহ জনক কিছু রয়েছে। কোন অপ্রত্যাশিত উৎস থেকে আমন্ত্রণ পেতে পারেন। সকলের সঙ্গে খুব ভালো একটি সময় কাটাবেন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটান।

কন্যাঃ কাজের জায়গায় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটান। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পাবেন। কোন অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। আজ ফাঁকা সময়ে নিজেকে সময় দিন। পারলে জিমে যেতে পারেন।

তুলাঃ যারা বাইরে কাজ করেন তারা আজ ফাঁকা সময়ে পার্কে যেতে পারেন। বেশি কথা বললে সমস্যায় পড়তে পারেন। আজকের দিনটা অত্যন্ত মজায় কাটতে পারে। কাজের জায়গায় পরিস্থিতি বুঝে ব্যবহার করুন।

বৃশ্চিকঃ আজ আপনার ভালোবাসার দিন। আজ ভাগ্য আপনার সঙ্গেই থাকায় নিজেকে প্রমাণের সুযোগ পাবেন। আজ আপনি প্রকৃতির সুন্দর রূপ অনুভব করতে পারবেন।

ধনুঃ মাত্রাতিরিক্ত খরচের জন্য আপনার সংসারে আজ ঝামেলা হতে পারে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে ,আজ তারই খবর পেতে পারেন। শারীরিক ও মানসিক চাপ পড়তে পারে আজ‌।

কুম্ভঃ সঙ্গিনীর সাথে একটি চমৎকার দিন কাটাতে পারেন। আজ কাজের চাপে আপনি হাপিয়ে উঠতে পারেন। আজ কাজের ফাঁকে চটকরে কোনো ধর্মীয় স্থানে গিয়ে মন ভালো করে নিতে পারেন।

মীনঃ সময়ের সঠিক ব্যবহার করুন, নয়তো বিপদে পড়তে পারেন। আজ বিবাহের প্রস্তাব আসতে পারে আজ। বাড়ির লোকজনদেরকে তাদের কাজে সাহায্য করুন।

মকরঃ আপনার আজ নিজের প্রেমের কথা মনে পড়ে যেতে পারে। আর্থিক সঞ্চয় না করে থাকলে তা শুরু করুন। অফিস কলিগদের সাথে আজ ঝামেলা হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..