× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

আগৈলঝাড়া পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫জন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ মে, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সাংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ বিশেষ অভিযানে চুরি, ডাকাতী, মাদক ও নারী নির্যাতন মামলার পলাতক আসামীসহ একসপ্তাহে ১৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

থানা সুত্রে জানা গেছে গত ১সপ্তাহে আগৈলঝাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতী মামলার পলাতক আসামী বাকাল গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মিলন হাওলাদার একই গ্রামের সামসুদ্দিন হাওলাদারের ছেলে সোহাগ, মাদক মামলার পলাতক  আসামী রাজিহার ইউনিয়নের মাগুরা নতুন হাটের এনায়েত মাতুব্বর, হালিম মাতুব্বর, চুরি মামলায় রত্নপুর ইউনিয়নের বরিয়ালী গ্রামের সান্টু সন্যামত শিশু ও নারী নির্যাতন মামলার ২ আসামী সহ ১৫ জনকে গ্রেফতার করে কোটে প্রেরন করেছে।

অভিযানে নেতৃত্বেদেন এসআই আলামিন, এসআই আব্দুল হক, এসআই শাহজালাল, এসআই আবুল কাশেম, এএসআই নুরুল ইসলাম, এএসআই সাহআলম, এএসআই মোশারফ সহ সঙ্গীয় ফোর্স।


এ ক্যটাগরির আরো খবর..