আগৈলঝাড়ায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, উপজেলা দক্ষিণ শিহিপাশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জিআর মামলা পলাতক আসামী সৈদয় সম্রাটকে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করে।

একই দিনে উপজেলার স্বরবাড়ি গ্রামের চিত্ররঞ্জন বাড়ৈর ছেলে জিআর মামলা পলাতক আসামী চিনময় বাড়ৈকে পুলিশ গ্রেফতার করে। অন্যদিকে চুরির মামলায় কালকিনি উপজেলার চরখান্দা গ্রামের শাহজাহান সরদারের ছেলে মোবারেক সরদার (১৮) ও মোস্তফাপুরের পুটিবাড়ি গ্রামের আরিফ হোসেন বেপারীর ছেলে নাজমুল হাসান(১৫) গ্রিল কেটে হুমায়ন কবির মুনসীর ঘরে ঢুকে মালামাল চুরি করে। এ ঘটনায় থানায় চুরির মামলা দায়েরের করলে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।