পানিতে পরে আগৈলঝাড়ায় শিশুর মৃত্যু

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পরে এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী কারফা গ্রামের কার্তিক দাসের আড়াই বছরের ছেলে পলক দাস শনিবার সকালে খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পরে যায়। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজা খুজির পর পুকুর থেকে পলককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনা হলে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.আলতাফ হোসেন তাকে মৃত্যু ঘোষনা করেন। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।