আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীকে শ্লীনতাহানী করেছে স্থানীয় বখাটেরা। এঘটনায় উপজেলা নিবার্হী কর্মকতা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামের মজিদ ফকিরের মেয়ে ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী লামিয়া আক্তারকে স্কুলে আসা-যাওয়ার পথে স্থানীয় বখাটে মোতারেব হাওলাদারের ছেলে লোকমান হাওলাদার ও সোনামদ্দিন ফকিরের ছেলে সুরুজ্জামান ফকির বিভিন্ন সময় উত্যক্তসহ কু-প্রস্তাব দিতে। তাদের প্রস্তাবে ছাত্রী রাজি না হওয়ায় গতকাল শুক্রবার সকালে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার পথে বখাটে লোকমান ও সুরুজ্জামান প্রকাশ্যে লামিয়ার শ্লীনতাহানী ঘটায়।
ঘটনার পর ন্থানীয় জসীম ফকির লোকমানকে তার বাড়িতে নিয়ে চড়-তাপ্পর দিয়ে ছেড়ে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করেন স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় রায়। ওই ঘটনায় শুক্রবার দুপুরে লামিয়ার পিতা মজিদ ফকির দুই বখাটের বিরুদ্ধে উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবী চন্দ ও থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবী চন্দ’ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন এখন আইনগত ব্যবস্থা নেয়া হবে।