আগৈলঝাড়ায় শিশু সজিব হত্যার ঘটনায় একজন আটক।

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় শিশু সজিব মজুমদার হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার বাটরা গ্রামের চতুর্থ শ্রেনী পড়–য়া ছাত্র সজিব হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে সীমান্তবর্তী রামশীল গ্রামের শ্যামচরন হালদারের ছেলে ক্ষিতিশ হালদারকে পুলিশ সোমবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ.হক সাংবাদিকদের জানান, হত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রামশীল গ্রামের ক্ষিতিশ হালদার নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উলে¬খ্য উপজেলার বাটরা গ্রামের সঞ্জিত মজুমদারের ছেলে চতুর্থ শ্রেনীর ছাত্র সজীব মজুমদারকে চলতি বছরের ১৬ ফেব্র“য়ারী বাটরা বাজার থেকে নিখোঁজ হয়। নিখোজের ৪দিন পরে কোদালধোয়া গ্রামের একটি মৎস্য ঘের থেকে সজিবের পেট কাটা নাড়িভুরি বের হওয়া লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সঞ্জিত মজুমদার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন, যার নং-১০। ইতোপূর্বে সজিব হত্যা মামলায় ২ দফায় দুই জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।