আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় রাজিহার ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মধ্য বার্ষিকি পরীক্ষা শুরু হয়েছে। ২০১৮ সালের ৯ম ও ১০ম শ্রেনীর ব্যাচের ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে।
২০১০ বে-সরকারী সংস্থা আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্র সংলগ্ন ২০১০ সালে ভোকেশনাল ট্রেনিং সেন্টার গড়ে উঠে। ড্রেস মেকিং, জেনারেল ইলেকট্রিক ওয়াকর্স, জেনারেল মেকানিং, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ও কম্পিউটার এই ৫টি ট্রেডে প্রতিষ্ঠানটি শিক্ষা প্রদান করে যাচ্ছে।
২০১৭-২০১৮ সালে এস,এস,সি পরীক্ষায় শতভাগ পাশ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের পরিচালক জেমস মৃদুল হালদার ট্রেনিং সেন্টারের শিক্ষারমান উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করছেন।