× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

আগৈলঝাড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে শারীরিক নির্যাতন করে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করে মুখে বিষ ঢেলে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর পরিবারের লোকজনের বিরুদ্ধে। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আয়শার পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের ফজলুল কাজীর মেয়ে আয়েশা আক্তারের সাথে দেড়বছর পূর্বে আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আলতাফ মৃধার ছেলে সাইদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে সাইদুল প্রতিনিয়ত আয়েশার কাছে বাপের বাড়ি থেকে যৌতুক আনার জন্য মারধর করত।

সোমবার দুপুরে আয়েশাকে পুনরায় বাপের বাড়ি থেকে যৌতুক আনার জন্য বলা হলে আয়শা না বলায় সাইদুলসহ তার পরিবারের লোকজন আয়েশাকে উপর্যুপরি শারীরিক নির্যাতন করে মূমূর্ষ অবস্থায় ফেলে রাখে। পরে তার মুখে জোরপূর্বক বিষ ঢেলে দেয় বলে অভিযোগ করেছেন আয়েশার পিতা ফজলুল কাজী। গুরুতর অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা বরিশাল হাসপাতালে মারা যায়। গতকাল মঙ্গলবার দুপুরে আয়েশার পিতা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..