× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় যীশু খ্রিষ্টের শুভ জন্ম দিন পালিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
আগৈলঝাড়ায় যীশু খ্রিষ্টের শুভ জন্ম দিন

ব্যপক উৎসাহ উদ্দীপণা ও ধর্মীয় ভাবগাম্ভির্যর মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় যীশু খ্রিষ্টের শুভ জন্ম দিন-এ “ক্রিসমাস ডে” পালিত হয়েছে।
যীশু খ্রিষ্টের পৃথিবীতে পুণঃআগমনী বার্তায় বড় দিন উপলক্ষে গীর্জায় গীর্জায় একে অপরের সাথে কুশল বিনিময় করে কেক, মিস্টি, বিশেষ খাবার (সোমরস) দিয়ে অতিথীদের আপ্যায়ন করা হয়।

ক্রিসমাস ডেকে ঘিরে উৎসব আমেজের কোন কমতি ছিল না খ্রিষ্টান পল্লীর বাসিন্দাদের বাড়িতে বাড়িতে। ক্রিসমাস ট্রি সাজানো, ঘরের দেয়ালে ও উঠানে রং-বেরংয়ে কারুকার্য করা আল্পনা, রঙ্গিন কাগজের বাহারী ফুলে আঙ্গিনা সাজানো, আর রঙ্গিন বাতিতে সাজানো হয়েছে আবাসগৃহ, গো-শালা থেকে শুরু করে প্রার্থণার কেন্দ্রবিন্দু গীর্জাগুলো। সোমবার গীর্জায় গীর্জায় অনুষ্ঠিত হয় প্রার্থণা সভা। এরপরে চলে বাড়ি বাড়ি ধর্মীয় গান, পাড়া জুড়ে ভক্তিমুলক গান ও নগর কীর্ত্তণ। মঙ্গলবার সকালেও ওই সকল গীর্জায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

বড় দিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশেরে বিভিন্ন স্থান থেকে নাড়ীর টানে বাড়ি ফিরেছেন পরিবারের সদস্যরা। ক্রিসমাস ডে উদযাপন করতে সরকার ৬২টি গীর্জার সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুকূলে ৩১ মেট্টিক টন জিআর চাল প্রদান করেছে ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রনালয়।


এ ক্যটাগরির আরো খবর..