আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানবন্ধন ও সমাবেশ

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা সড়কে মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আউব আলী মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্যরা জঙ্গী নাশকতা ও সন্ত্রাস নৈরাজ্যর দায়ী করেছেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে। তার সাথে সাথে ৭১’র স্বাধীনতা বিরোধী রাজাকারদের একটি তালিকা করে প্রকাশেরও দাবী জানা সমাবেশে।

সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, মুক্তিযোদ্ধা ডা. আ. হাকিম, সহকারী ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা ডেপুটি কমান্ডার (অর্থ) বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক হাওলাদার,  মুক্তিযোদ্ধা আব্দুর কাদের সরদার, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোয়েব ইমতিয়াজ লিমন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড  আহবায়ক লিটন আবদুল¬াহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।