আগৈলঝাড়ায় মায়ের অভিযোগে নেশাগ্রস্থ ছেলেকে গ্রেফতার

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় মায়ের অভিযোগে নেশাগ্রস্থ ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের মাখম লাল জয়ধরের ছেলে নয়ন জয়ধর(১৪) স্কুলে আসা-যাওয়ার পথে বখাটেদের সাথে মিলে নেশাগ্রস্থ হয়ে পরে। পরিবার থেকে নয়নকে নেশায় বাধাঁ দেয়া হলে সে আরো বেপরোয়া হয়ে উঠে। নেশার টাকার জন্য মাঝে মধ্যে ঘরের মূল্যবান মালামাল চুরি করে বিক্রি করত নয়ন।

তার জ্বালায় অতিষ্ট হয়ে তার মা ময়না জয়ধর পুলিশের কাছে অভিযোগ জানালে এসআই জসিম উদ্দিন নয়ন জয়ধরকে মঙ্গলবার বিকেলে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ নয়নকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।