× Banner
সর্বশেষ
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে – স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে – শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর

আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে কলেজ ছাত্রীসহ আহত ৫জন

admin
হালনাগাদ: বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির জায়গার বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে কলেজ ছাত্রীসহ ৫জন আহত হয়েছে। এদের মধ্যে ২জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আহত সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের খলিল হাওলাদারের সাথে একই এলাকার রুহুল আমিন হাওলাদারের সাথে বাড়ির জায়গা নিয়ে পূর্ব বিরোধ চলছে।

গতকাল বুধবার সকালে রুহুল আমিন জোরপূর্বক খলিল হাওলাদারের ঘরের পিড়ার উপর বেড়া নির্মান করে। বেড়া নির্মানে বাঁধা দিলে খলিল হাওলাদারের স্ত্রী রেহানা বেগম (৬৫), মেয়ে আফরোজা বেগম (৩৫) ও গৌরনদী ডিগ্রী কলেজের ৩য় বর্ষের ছাত্রী আরিনা আক্তার (২৪)সহ ৫জনকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ রুহুল আমিন হাওলাদার, শিল্পী বেগম ও নয়ন হাওলাদার। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় খলিল হাওলাদার বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..