× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

আগৈলঝাড়ায় শ্রী শ্রী মনসা পুজা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০২০
আগৈলঝাড়ায় মনসা পুজা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  মধ্যযুগের কবি মনসা মঙ্গল রচয়িতা বিজয় গুপ্ত’র জন্মস্থান বরিশালের আগৈঝাড়ায় (গৈলা) কবির নিজ বাড়িতে প্রতিষ্ঠিত মনসা মন্দিরে সোমবার বাৎসরিক পুজা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বছর পুজার এই দিনে ভক্ত সমাগমে পরিপূর্ণ থাকলেও এবার ব্যতিক্রম দেখা গেছে।

মহামারি ভাইরাস করনার কারণে লোক সমাগমে নিষেধাজ্ঞা অপরদিকে মন্দিরের পরিচালনা কমিটি আগে ভাগেই ভক্ত সমাগমে নিরুৎসাহিত করার কারণের গতকাল সোমবার পুজোর দিন ভক্ত সমাগম ছিল একেবারেই হাতে গোনা। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা লক্ষ করা গেছে।

একই দিন উপজেলার রাজিহার (চলাইরপাড়) শুকদেব পাগলের প্রতিষ্ঠিত মনসা মন্দিরে পুজো অনুষ্ঠিত হয়েছে। এখানেও সামাজিক দুরত্ব বজায় রেখে আগত ভক্তরা পুজোয় অংশ গ্রহণ করেন।

অপরদিকে জোবারপাড় (সরবাড়ি) কানাই সাধুর মনসা মন্দির, মোল্লাপাড়া, বারপাইকা সহ একাধিক সার্বজনীন মন্দির পারিবারিক ভাবেও ভক্তরা মনসা পুজা অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..