আগৈলঝাড়া প্রতিনিধি :বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে কলেজ ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
আহত ও স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার রতœপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের আয়নাল ঘরামীর সাথে প্রতিবেশী শোলক গ্রামের ধলু শিকদারের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় আয়নাল শিকদারের ছেলে মাদারীপুর সৈয়দ আবুল হোসেন ডিগ্রী কলেজের পলাতক তৃতীয় বর্ষের ছাত্র মামুন ঘরামী রবিবার রাতে শোলক বাজার থেকে বাড়ি ফেরার পথে ধলু শিকদারের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল শোলক দাস পাড়া কাঠালতলা এলাকায় মামুনের উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
হামলাকারীরা এসময় মামুনের সাথে থাকা নগদ অর্থ স্বর্নালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে গৌরনদী হাসপাতালে চিকিৎসাধীন মামুন সাংবাদিকদের জানায়।
গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।