বেনাপোল প্রতিনিধি: সারাদশে সহ দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল কে গুলি করে হত্যার প্রতিবাদে হত্যাকারিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বেনাপোল শার্শা ও বাগআঁচড়ার কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচির আয়োজন করে।
সোমবার বেলা ১১ টার সময় বেনাপোল কাষ্টমস হাউজের সামনে সাংবাদিক শিমুল হত্যার এ প্রতবিাদ ও মানববন্ধন কর্মসুচিতে অংশগ্রহন করেন বন্দর প্রেসক্লাব বেনাপোল, প্রেসক্লাব বেনাপোল ও শার্শা বাগআঁচড়ার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাব বেনাপোলের সিনিয়র সহ- সভাপতি দৈনিক যুগান্তর ও ২১ টেলিভিশনের সাংবাদিক আলহাজ¦ জামাল হোসেন বলেন অবিলম্বে সাংবাদিক শিমুল হত্যাকারির বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে বিচার করে ফাঁসি দেওয়ার দাবি জানান। তিনি আরো বলেন দেশে বার বার নির্যাতিত নিপিড়িত হচ্ছে সমাজের ও দেশের এবং জাতীর বিবেক সাংবাদিক সমাজ। প্রধান মন্ত্রীর কাছে জামাল হোসেন দাবি জানিয়ে বলেন আপনি শিমুল সহ যেসব সাংবাদিক এ পর্যন্ত নিহত হয়েছেন তাদের বিচার করে দেশকে কলঙ্কম্ক্তু রাখবেন আশারখি।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বন্দর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আজিজুল হক, শার্শা প্রেস ক্লাবের সাধারন সভাপতি আছাদুজ্জামান আছাদ সাধারন সম্পাদক,ইয়ানুর রহমান, আব্দুর রহিম, এম এ মান্নান, প্রেসক্লাব বেনাপোলের সমকালের সাংবাদিক সাজেদুর রহমান প্রমুখ।





