আগৈলঝাড়ায় পানিতে পরে শিশুর মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা ঃ   বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পরে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের নাজমুল হাসানের তিন বছরের মেয়ে আয়শা আক্তার খেলা করতে গিয়ে সবার অজান্তে পুকুরে পরে যায়।

তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে বাড়ির লোকজন। পরে বাড়ির লোকজন বাড়ির পাশের পুকুরে আয়শার মরাদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জ্যোতি রানী বিশ্বাস তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।