মধুখালীপ্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়া গ্রামের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃআবুল কাশেম মোল্লার বাড়ীতে গত বুধবার প্রায় রাত ১১.৩০ মিনিটের সময় পাকা রাস্তার ধারের বসত বাড়ীর মালামাল রাখার ঘরটি আগুন লেগে পুড়ে যায়। ঘরের মধ্যে থাকা কাঠ, ১০মন ধান, পিয়াজ রসুন, আসবাবপত্র, ঘরসহ অনেক মালামাল আগুনে পুড়ে যায় বলে জানা যায়। সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুড়ার সত্যতা পাওয়া যায়।
জানাযায় আগুন লাগার সংবাদ পেয়ে আশেপাশে লোকজন ছুটে এসে দুটি মটার চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে এবং ফায়ার সার্ভিসও এসেছিল। আগুনে পুড়ে প্রায় ১,০০,০০০(এক লক্ষ)টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যপারে বাড়ীর মালিক মোঃআবুল কাশেম মোল্যার সাথে কথা বললে,তিনি বলেন আমি বাংলাদেশ আওয়ামীলীগ আড়পাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের একজন সভাপতি।
আমার বাড়ীতে গত ২৫শে ডিসেম্বর-২০১৮ইং মঙ্গলবার তারিখে আমাদের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃমনজুর হোসেন(বুলবুল) এর নৌকা প্রতিকের এক নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। আমার মনে হয় এই নির্বাচনী পথ সভাকে কেন্দ্র করে গত ২৬শে ডিসেম্বর ২০১৮ইং বুধবার তারিখে রাত প্রায় ১১.৩০মিনিটের সময় জামায়াত ও বি.এন.পি. চক্রান্তে আমাকে এবং আমার পরিবারসহ দোকান শেষ করে দেওয়ার জন্য আমার বাড়ীতে আগুন লাগিয়েছে।বিষয়টি নিয়ে মধুখালী থানা অবগত আছেন।
আগুন লাগার সংবাদ পেয়ে রাতেই বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাংস্কৃতিক বিষয়ক সদস্য মোঃআশরাফুল ইসলাম(জিহাদ), আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ বদরুজ্জামান(বাবু), আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ মোঃআরমান হোসেন(বাবু) এবং বৃহস্পতিবার সকালে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ সালাম মন্ডল, সিনিয়রসহ-সভাপতি মোঃ মোকলেচুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আঃরউফ মৃধা,মোঃসালাম শেখসহ আরও অনেকে পোড়াবাড়ী পরিদর্শন করেন এবং বাড়ীর মালিককে নির্ভয়ে নির্বাচন চালিয়ে যাওয়ার সাহস দেন।





