× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

আগৈলঝাড়ায় পরকীয়া প্রেমের বলি বিধবা খুন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে বিধবা প্রেমিকা খুন হয়েছে। খুনি গেফতার। মামলা দায়ের।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার বাকাল ইউনিয়নের উত্তর বাকাল গ্রামের মৃত সত্যরঞ্জন বাড়ৈর বিধবা স্ত্রী উষা রানী বাড়ৈ’র (৪৩) সাথে দীর্ঘদিন যাবত প্রতিবেশি খ্রিষ্টান সম্প্রদায়ের মৃত ফিলিফ ঢালীর ছেলে রেমন ঢালী’র (৫০) সাথে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। রেমন  ও উষার পরকীয়া প্রেমে উভয় পরিবার ও এলাকাবাসীর আপত্তি থাকা সত্যেও তাদের পরকীয়া চলে আসছিল আবার কখন উভয়ের মধ্যে বিরোধ দেখা দিত বলে স্থানীয়রা জানান।

১৪ সেপ্টেম্বর বুধবার সন্ধায় উষা রানী আচমকা তার বসত ঘরে ডাক চিৎকার দিলে স্থানীয় বাসিন্ধারা গিয়ে তাকে পেট থেকে নাড়ী ভূড়ি বের হওয়া রক্তাক্ত মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। অপর দিকে খুনি রেমন উষাকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে গিয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালীয়েও রক্ষা পায়নি। স্থানীয় জনতা খুনি রেমনকে ধরে পুলিশে সোপর্দ করে। রেমন পুলিশ প্রহরায় উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উষার মৃত্যুদেহ ময়না তদন্তে বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় গতকাল বৃহস্পতিবার আগৈলঝাড়া থানায় উষা রানীর ছেলে পুলিশ কনেস্টবল শংকর বাড়ৈ বাদী হয়ে মামলা যার নং-০৫ দায়ের করে।


এ ক্যটাগরির আরো খবর..