আগৈলঝাড়ায় ঝুকিপূর্ন ভবনে শিক্ষার্থীদের পড়ালেখা, দুর্ঘটনার আশঙ্কা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি ফ্যাসিলিটিজ বিভাগের অর্থায়নে ১৯৯৫ সালে নির্মিত হয়।

নির্মানের ১০ বৎসরের মাথায় নিম্নমানের নির্মান সামগ্রী দেওয়ার কারণে প্লাষ্টার, ভীম সহ বিভিন্ন স্থানে ধ্বসে পড়তে দেখা যায়। দীর্ঘদিন যাবৎ বিদ্যালয় ভবনটি ঝুকি পূর্ন অবস্থায় রয়েছে।

এর মধ্যেই প্রতিদিন চলছে শিক্ষক/শিক্ষার্থীর কার্যক্রম। যে কোন মুর্হুতে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসীর দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত যেন বিদ্যালয়টি ঝুকি পুর্ন ভবন ভেঙ্গে দিয়ে নুতন ভবন নির্মান করে দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।