আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হাকিম শাহ মেয়ে ও সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী পারভীন আক্তারের মা অসুস্থ থাকায় তাকে সোমবার বিকেলে প্রাইভোট পড়তে যেতে নিষেধ করে পরিবার থেকে।

এ কারনে পারভীন অভিমান করে বই খাতা পুকুরে ফেলে দিয়ে একা ঘরে বিষপান করে। বাড়ির লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে সোমবার সন্ধ্যায় মারা যায় কলেজ ছাত্রী পারভীন।

এ ঘটনায় ছাত্রীর পিতা হাকিম শাহ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এসআই নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল মঙ্গলবার সকালে লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।