× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন

আগৈলঝাড়ায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে আহত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। মুর্মুষ অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের জালাল সন্যামত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাছ ধরার চাই পাতে। চাই পাতা নিয়ে ঘর জামাই মো.সিদ্দিক মিয়ার ছেলে কলেজ ছাত্র আল আমিন মিয়ার সাথে বাকবিতন্ডা হয়।

এ পর্যায় আল আমিন ঘরে দা দিয়ে জালাল সন্যামত. তার স্ত্রী শিল্পী বেগম, মেয়ে মাদ্রাসার ছাত্রী লামিয়া আক্তার, ৫ম শ্রেণীর শিক্ষার্থী মেয়ে সুমাইয়া খানম, ছেলে নাহিদ সন্যামতকে কুপিয়ে গুরুতর আহত করে। মুর্মুষ অবস্থায় তাদের উদ্ধার করে জালাল. লামিয়া, সুমাইয়াকে বরিশাল শেবাচিম ও শিল্পী, নাহিদকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জালাল সন্যামতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..