আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারী পালিত হয়েছে।

রাতের প্রথম প্রহরে আওয়ামীলীগ সভাপতি শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সমন্বয় পরিষদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

গতকাল বুধববার সকালে প্রভাত ফেরি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মলিনা রানী রায় প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।