× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগৈলঝাড়ার পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিশু স্কুল ছাত্রীসহ ১০জন আহত

admin
হালনাগাদ: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ার সীমান্তবর্তী সাতলা গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিশু স্কুল ছাত্রীসহ ১০জন আহত হয়েছে। আহত ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী সাতলা গ্রামের প্রবাসী হারুন বখতিয়ার ও ফারুক বখতিয়াদের মধ্যে দীঘদিন ধরে বিরোধ চলে আসছে।

শুক্রবার রাতে ঘরের ভাগ-বাটরা নিয়ে হারুনে সাথে কথার কাটাকাটি হয় প্রবাসী ফারুক বখতিয়াদের স্ত্রী রুমা বেগমের সাথে। এর এক পর্যায় হারুন বখতিয়ারের নেতৃত্বে ৪-৫জনের একটি দল হামলা চালিয়ে প্রবাসী ফারুক বখতিয়াদের স্ত্রী রুমা বেগম, তার শ্বশুর নজরুল বিশ্বাস, শ্যালক ইলিয়াস, ভাই মিজান বখতিয়ার, ভাইয়ের স্ত্রী কেয়া বেগম, স্কুল ছাত্রী মেয়ে ফারজানা আক্তার, ফারহানা, ছেলে ইয়াসিন বখতিয়ারসহ ১০জন আহত হয়েছে। আহত ৫জনকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ফারুক বখতিয়াদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..