× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়া পুজা উদযাপন পরিষদের কমিটি গঠন, সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রী ও সম্পাদক দীনেশ হালদার

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
আগৈলঝাড়া পুজা উদযাপন পরিষদের কমিটি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গা পুজা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন। আগৈলঝাড়া পুজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে যতীন্দ্র নাথ মিস্ত্রীকে সভাপতি, সাবেক শিক্ষক দীনেশ হালদারকে সাধারণ সম্পাদক, কার্তিক চন্দ্র বেপারীকে যুগ্ম সম্পাদক ও শ্যামল ঘটককে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কেন্দ্রীয় পুজা উযদাপন কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমী হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসন্ন শারদীয় দুর্গা পুজার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সহযোগিতা করতে মন্দির ভিত্তিক স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করবে। যাতে দুস্কৃতকারীরা কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসংগত, বরিশাল জেলার সবচেয়ে বেশী পুজা অনুষ্ঠিত হয়ে আসছে আগৈলঝাড়া উপজেলায়। এ বছর উপজেলায় ১৭১টি মন্ডপে পুজার তালিকা হয়েছে। এরমধ্যে ১৬২টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, বরিশাল জেলা (উঃ) বিএনপি সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন মিয়া, থানা অফিসার ইন চার্জ মো. আলম চাঁদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা প্রমুখ।

সভায় আসন্ন শারদীয় দুর্গা পুজা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীকে সভাপতি, সাবেক শিক্ষক দীনেশ হালদারকে সাধারণ সম্পাদক, কার্তিক চন্দ্র বেপারীকে যুগ্ম সম্পাদক ও শ্যামল ঘটককে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কেন্দ্রীয় পুজা উযদাপন কমিটি গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..