× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়া-গৌরনদীসহ স্থগিত ২০টি উপজেলা পরিষদের ভোট গ্রহন ৯ জুন

Dutta
হালনাগাদ: বুধবার, ২৯ মে, ২০২৪
উপজেলা পরিষদের ভোট গ্রহন ৯ জুন

ঘূর্ণিঝড় রিমালের কারণে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট স্থগিত হওয়া ২২টি উপজেলা পরিষদে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বরিশালের গৌরনদী-আগৈলঝাড়াসহ ২০টিতে ভোট হবে ৯ জুন। বাকি দুটিতে হবে ৫ জুন।

যে ২০ উপজেলায় ৯ জুন ভোট হবে, সেগুলো হলো বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝারা; পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন, লালমোহন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা; রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী।

এর আগে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগৈলঝাড়া, গৌরনদী উপজেলাসহ দক্ষিণাঞ্চলীয় ১৯টি উপজেলার ২৯মে ভোট গ্রহন ২৭মে স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

সহকারী রিটানির্ং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার বুধবার সন্ধ্যায় জানান, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলাসহ স্থগিত করা ১৯টি উপজেলার সাথে আরও একটি উপজেলাসহ মোট ২০টি উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৯জুন।


এ ক্যটাগরির আরো খবর..