× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ি পিযুষদুই সহযোগীসহ গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
গাঁজাসহ চিহ্নিত শীর্ষ মাদক

বরিশালের আগৈলঝাড়ায় ৭শ পিচ ইয়াবা ও ১কেজি ৮শ গ্র্রাম গাঁজাসহ চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ি পিযুষ ও তার অপর দুই সহযোগী মাদক ব্যবসায়িকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। জব্দ করা হয়েছে মাদক ব্যবসায় ব্যবহৃদত দুটি মোটরসাইকেল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. অলিউল ইসলাম জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার আস্কর গ্রামের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ি শাহাদাৎ হোসেন পীযুষ ও তার দুই সহযোগী স্থানীয় শাওন বক্তিয়ার ও ফরিদ বক্তিয়ারকে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ চিহ্নিত শীর্ষ মাদক ব্যবায়ি পীযুষের ঘর তল্লাশী করে ৫শ পিচ ইয়াবা ও তার দুই সহযোগী শাওন বক্তিয়ার ও ফরিদ বক্তিয়ারের কাছে ১শ পিচ করে ২শ পিচ ইয়াবাসহ মোট ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় তাদের মাতক ব্যবসায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় স-পরিবারে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল পীযুষ। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময় পুলিশ অভিযান পরিচালনা করেও আটক করতে ব্যর্থ হয়। শনিবার রাতে স্থানীয়দের সহযোগীতায় পিযুষকে দুই সহযোগী ব্যবসায়িসহ গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার এস আই মিল্টন মন্ডল বাদী হয়ে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

মাদক ব্যবসার কথা স্বীকার করে মাদক ব্যবসায়ি পীযুষ জানায়, এলাকার কিছু প্রভাবশালীরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। পিযুষ ওই টাকা না দেওয়ার কারনে তাকে পুলিশে ধরিয়ে দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..