× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় সরকারী আশ্রয়ন প্রকল্পের লোকজনের চলাচলের পথে বেড়া দিয়ে দিয়েছে স্থানীয়রা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বরিশালের আগৈলঝাড়ায় সরকারী আশ্রয়ন প্রকল্পের লোকজনের চলাচলের পথে বেড়া দিয়ে দিয়েছে স্থানীয়রা।

বর্তমানে আশ্রয়ন প্রকল্পের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েছে। এবিষয়ে উপজেলা প্রশাসন সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে সরকারীভাবে অতি দরিদ্রদের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মোঃ মজিদ খাঁন ও মোঃ  সেলিম খাঁন’র কাছ থেকে ২০শতাংশ জায়গা ক্রয় করে পূর্ব ফুল্লশ্রী গ্রামে আশ্রায়ন প্রকল্পের জন্য ৮টি ঘর নির্মাণ করা হয়েছে। ওই আশ্রায়ন প্রকল্পের লোকজনের ঘর থেকে বের হওয়ার কোন পথ ছিলনা। তারা আশ্রায়ন প্রকল্পের পূর্ব পাশে জলিল খানঁ ও তৈয়ব আলী খাঁনের বাড়ীর উপর দিয়ে নিয়মিত যাতায়াত করতো।

আশ্রায়ন প্রকল্পের লোকজনের অত্যাচারে অতিষ্ট হয়ে ওই বাড়ীর ৬-৭টি পরিবারের লোকজন মিলে আশ্রয়ন প্রকল্পের লোকজনের চলাচলের পথ ৪ দিন পূর্বে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়। বর্তমানে তারা ওই পথ দিয়ে বের হতে পারছে না। এব্যাপারে ওই বাড়ির জলিল খাঁন ও তৈয়ব আলী খাঁন সাংবাদিকদের বলেন, আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মানের সময় আমরা তাদের চলাচলের জন্য পথের কথা বলেছিলাম  উপজেলা প্রশাসনকে। তখন উপজেলা প্রশাসন বিকল্প পথ করে দেবে বলে আমাদের আশ্বাস দিয়েছিল।

বর্তমানে ওই আশ্রয়ন প্রকল্পের লোকজনের অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে বেড়া দিয়েছি।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক সাংবাদিকদের বলেন, কোন পথ কেউ বন্ধ করতে পারেনা। যদি কেউ বন্ধ করে থাকে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..