আগৈলঝাড়ায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

আগৈলঝাড়ায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

আগৈলঝাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ সভাপতি নয়ন বৈষ্ণব ওরফে ভোলা নাথকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নয়ন বৈষ্ণব ভোলা আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন জানিয়েছেন-মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাকাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যতীশ চন্দ্র্র বৈষ্ণবের ছেলে নয়ন বৈষ্ণব ভোলাকে গ্রেপ্তার করেছে।

তিনি আও জানান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারি থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত যুবলীগ সভাপতি নয়ন বৈষ্ণব ভোলাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।