× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় ধর্ষণের ফলে প্রতিবন্ধী নারী অন্তসত্তা, কিশোরগঞ্জ থেকে ধর্ষককে গ্রেফতার

Kishori
হালনাগাদ: শনিবার, ২ আগস্ট, ২০২৫
প্রতিবন্ধী নারী অন্তসত্তা

বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় স্থানীয় প্রভাবশালীদের মিমাসাংসার নামে প্রহসনের সকল চেস্টা ব্যর্থ করে থানায় মামলা দায়েরে এক মাস পরে পুলিশ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা অভিযুক্ত ধর্ষক পলাশ সরদারকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানায় নিয়ে যায়। শনিবার সকালে গ্রেতারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. অলিউল ইসলাম জানান, উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের প্রতিবন্ধী ওই নারী ধর্ষণের ঘটনার সংবাদ গণমাধ্যমে জানতে পেরে ভুক্তভোগী ওই নারীকে আইনি সহয়তা প্রদান করা হয়। তিনি থানায় মামলা করার পর মামলার তদন্তকারী অফিসার এসআই মামুন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক পরঅশ সরদারকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে।

এজাহার ষুত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাত্রিশিরা গ্রামের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে প্রায় ৬ মাস পূর্বে নিজের ঘরে ডেকে নিয়ে ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পাশের বাড়ির দুই সন্তানের জনক ভ্যান চালক পলাশ সরদার। ধর্ষণের ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকীতে ভুক্তভোগী ওই প্রতিবন্ধী নারী কাউকে ধর্ষণের ঘটনা জানায়নি। পাঁচ মাস পরে প্রতিবন্ধী ওই নারীর গর্ভধারণের লক্ষণ দেখা দিলে পরীক্ষায় জানা যায় সে গর্ভবর্তী। গর্ভধারণের বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী ওই প্রতিবন্ধী নারীর তার পরিবারকে সমস্ত ঘটনা খুলে বলে।

অন্তঃসত্ত¡ার ঘটনা জানাজানির পর অর্থের বিনিময়ে ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী ছালাম মোল্লা ও তার কতিপয় লোকজন মামলা না করার জন্য ধর্ষিতার পরিবারকে চাপ প্রয়োগ করে। একপর্যায়ে পুলিশের সহযোগীতায় মামলা করেন ভুক্তভোগী প্রতিবন্ধী নারীর মা। মামলা করায় বিভিন্ন হুমকী ধামকি দিয়ে আসছিল ধর্ষক পলাশের পক্ষের লোকজন।

থানা পুলিশের একটি দায়িশীল সূত্র জানিয়েছে, ধর্ষণের বিষয়টি প্রথমে অস্বীকার করলেও এখন পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করে ধর্ষিতা ওই নারীকে বিয়ে করে ধর্ষণের দায়মুক্তি থেকে অব্যাহাতি চাইছে দুই সন্তানের জনক ধর্ষক পলাশ।
উল্লেখ্য, আগৈলঝাড়ায় ধর্ষণে ঘটনার প্রতিবন্ধী নারী অন্তস্বত্বার সংবাদ প্রচার হলে টনক নড়ে প্রশাসনের। পরে পুলিশের সহায়তায় ধর্ষণের ঘটনায় থানায় মামলা করেন প্রতিবন্ধী ওই নারী মা।


এ ক্যটাগরির আরো খবর..