× Banner
সর্বশেষ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী-অভিযুক্তর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ঠ প্রশাসন

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী-অভিযুক্তর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ঠ প্রশাসন

বরিশালের আগৈলঝাড়ায় তিন দিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন উপজেলা বন বিভাগের বাগান মালি দেলোয়ার বেপারী। স্থানীয় সোহাগ ফকিরের কাছ থেকে ঘুষ গ্রহন ও স্থানীয় ছিদ্দিক ফকিরের মাধ্যমে রবিবার বিকেলে ঘুষের ১১ হাজার টাকা সোহাগ ফকিরের পিতা জলিল ফকিরের কাছে ফেরত দেয়ার ঘটনায় উপজেলার সর্বত্র ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ঘুষের টাকা ফেরত দিলেও উপজেলা বন কর্মকর্তা নুর মোহাম্মাদ ওই বাগান মালীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেয়ায় জনমনে তীব্র ক্ষেভোর সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ঠ সূত্র মতে, আগৈলঝাড়া ফিলিংস্টেশনের সড়কের পাশে ময়লা আর্বজনার স্তুপে আগুন দিয়ে পুড়িয়ে দেয় উপজেলার ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা মো. জলিল ফকিরের ছেলে মো. সোহাগ ফকির।

ওই আগুনের তাপে সড়কের পাশে লাগানে গাছের কয়েকটি গাছের পাতা পুড়ে যাওয়ায় উপজেলা বন বিভাগের বাগান মালি দেলোয়ার বেপারী সোহাগ ফকিরের কাছে এক লক্ষ টাকা জরিমানা করার কথা বলে ও মামলার ভয়ভীতি দেখিয়ে স্থানীয় সিদ্দিক ফকিরের মাধ্যমে শেষ পর্যন্ত ১১ হাজার টাকা ঘুষ গ্রহন করেছিলেন।

উপজেলা ভারপ্রাপ্ত বনকর্মকর্তা নুর মোহাম্মাদ ঘটনা জানার পরেও কোন ব্যবস্থা গ্রহন করেনি। বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা জামিল মোহাম্মাদ খান সাংবাদিকদের বলেন, অনিয় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..