× Banner
সর্বশেষ
প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় ওড়াকান্দির পূণ্য বারুণী স্নানোৎব ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
পূণ্য বারুণী স্নানোৎব

গোপালগঞ্জ জেলার ওড়াকান্দি গ্রামে আন্তর্জাতিক মতুয়া মিশনে পুণ্য তিথীতে বারুণী স্নানের ন্যায় মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার স্নোনাৎসব ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মতুয়া শিষ্য, ভক্ত ও হাজারো অনুসারীরা এই পূণ্য তিথিতে বারুণী স্নান সম্পন্ন করেছেন।

পঞ্জিকা মতে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এর জন্ম তিথি উপলক্ষে বৃহস্পতিবার ৫টা ৭মিনিটি থেকে শুরু হয়ে রাত ৯টা ৪২মিনিট পর্যন্ত চলে এই স্নানোৎসব। রাজিহার গ্রামের কৃষ্ণেরপাড় এলাকায় স্নান ঘাট সংলগ্ন স্থাপিত হরি মন্দিরে চলে দিন ব্যাপি হরি নাম উৎসব, আগত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। উৎসবকে ঘিরে বসেছে মেলা। ওড়াকান্দি যেতে না পারা মতুয়া ভক্তরা এই সময়ের মধ্যে পাপ মোচন ও নিজের অভিষ্ট লক্ষ্য পুরণের আশায় এখানে পূণ্য স্নান সম্পন্ন করেছেন।

আগৈলঝাড়া উপজেলার এই ঐতিহ্যবাহী পূণ্য স্নান উৎসব গুলোর মধ্যে অন্যতম রাজিহার ইউনিয়নের কৃষ্ণেরপাড়, দর্জিরপাড়, রামানন্দেরআঁক, রাংতার গঙ্গাস্নান নামক স্থান, গৈলার পশ্চিম সুজনকাঠি, লালু শিকারীর বাড়ি, রতœপুরের তালের বাজার। স্নান উৎসবকে কেন্দ্র করে উল্লেখিত স্থানে বসেছে গ্রামীণ মেলা।

প্রসংগত, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ১৮১২ খ্রিস্টাব্দের ১১ মার্চ এবং ১২১৮ বঙ্গাব্দের ২৯ ফালগুন, বুধবার মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির পার্শ্ববর্তী সফলাডাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম যশোমন্ত ঠাকুর এবং মাতার নাম অন্নপূর্ণা দেবী।


এ ক্যটাগরির আরো খবর..