× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন -গিলমোর

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায়

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবাধিকার। আমরা সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে এ নির্বাচনের আগে ও পরে মানবাধিকারসহ সব ধরণের পরিস্থিতি নজরে রাখবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বলেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

ইমন গিলমোর বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল সফর শেষে ব্রাসেলসে রিপোর্ট পেশ করবে। সেটির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের আলমের সঙ্গে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে ইইউ’র এ প্রতিনিধি বলেন, মানবাধিকার পরিস্থিতিসহ ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিশেষ প্রতিনিধির সঙ্গে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে নির্বাচন কীভাবে হবে, আর কোনো দল অংশ নেবে কিনা সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। কেননা, কোন দল নির্বাচনে অংশ নেবে, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে চাই।

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা জিএসপি প্লাস ২০২৯ সাল পর্যন্ত  রয়েছে। এরপর ২০৩২ সাল বা পরবর্তী সময়ের জন্য এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমরা কাজ শুরু করেছি। এ জন্য আমাদের হাতে যথেষ্ট সময়ও আছে।

উল্লেখ্য, ছয় দি‌নের সফ‌রে গতকাল সোমবার (২৪ জুলাই) ঢাকায় এসেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।


এ ক্যটাগরির আরো খবর..