× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

আগামীকাল ছাত্রদলের বিক্ষোভ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের প্রতিবাদে।

বুধবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হবে বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান ছাত্রদলের সবাইকে ঘোষিত কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের কারণে সরকারের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছেন মোমতাজ উদ্দিন মেহেদী নামের এক আইনজীবী। সোমবার ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করা হয়।

গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।’

ওই বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে অভিযোগ করে গত ২৩ ডিসেম্বর তা প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান আওয়ামী লীগপন্থী আইনজীবী নেতা মেহেদী।

নোটিসের জবাব না পেয়ে গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলা দায়েরের অনুমোদন চেয়ে আবেদন করেন মেহেদী। পরে অনুমতিও পান এই আইনজীবি।

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের অপর এক বিবৃতিতে বলা হয়, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার আজ অবৈধ ক্ষমতাসীদের ভয়ঙ্কর হিংসা-প্রতিহিংসা ও অপপ্রচারের শিকার। জাতীয়তাবাদী শক্তির কান্ডারী খালেদা জিয়া দেশবিরোধী অপশক্তির প্রধান টার্গেট। সেজন্য তার বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি কুচক্রীমহল।’

নেতৃদ্বয় অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করার দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..